1. info@www.awazsylhet.com : - :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইরানে মার্কিন-ইসরাইলি আগ্রাসনের নিন্দা রাশিয়া-চীনের, অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হিসেবে নিয়োগ পেলেন মাহফুজুর রহমান মার্কিন দূতাবাসসহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই বড়লেখায় অবৈধ বালু উত্তোলন:৫০ হাজার টাকা জরিমানা জগন্নাথপুরে জামায়াতে ইসলামীর কর্মী কর্মশালা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাজ্যের আশ্রয়নীতিতে বড় পরিবর্তনের ঘোষণা ফেঞ্চুগঞ্জ কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় প্রস্তুত ট্রাম্প ছাতকে দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় একজনের মৃত্যু

মাওলানা মুশতাক আহমদ গাজিনগরীর খুনিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবীতে জগন্নাথপুরে বিক্ষোভ।

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

 

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি:-

জমিয়তে উলামায়ে ইসলাম এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা মুশতাক আহমদ গাজিনগরীর খুনিদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জমিয়তে উলামায়ে ইসলাম জগন্নাথপুর উপজেলা শাখা।

শনিবার (৬ সেপ্টেম্বর) বাদ আসর আছাবুননেছা জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে জগন্নাথপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরপয়েন্ট গিয়ে সমাবেশে মিলিত হয় ।

জগন্নাথপুর উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা সৈয়দ মাসরুর আহমদ ক্বাসিমীর সভাপতিত্বে ও উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুতিউর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম এর প্রধান উপদেষ্টা মাওলানা জমির উদ্দিন, জগন্নাথপুর উপজেলা জমিয়তের সহ সভাপতি হাফিজ মাওলানা বাহা উদ্দিন, ফজল আহমদ, মাওলানা হাসমত উল্ল্যাহ খান, হাফিজ মাহমুদুল হাসান, যুগ্ম সম্পাদক সৈয়দ রশিদ আহমদ, মাওলানা ফখর উদ্দিন, সহ সাধারণ সম্পাদক আলী আহমদ, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুর রহমান জুয়েল যুব জমিয়ত সভাপতি সৈয়দ হাবিব সালেহ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা জমিয়ত নেতা মাওলানা সৈয়দ আলী আহমদ, উপজেলা জমিয়তের প্রচার সম্পাদক মাহিদুল ইসলাম, সৈয়দ আবিদ সরদার, যুব নেতা সৈয়দ আখলাক, সৈয়দ আব্দুল আহাদ, আবিদ সরদার, সৈয়দ আব্দুর রহমান, মাওলানা ইব্রাহিম আহমদ, ছাত্র জমিয়ত জগন্নাথপুর উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান কাতিয়াসহ বিভিন্ন শ্রেণী পেশার দুই সহস্রাধিক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব