1. info@www.awazsylhet.com : - :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইরানে মার্কিন-ইসরাইলি আগ্রাসনের নিন্দা রাশিয়া-চীনের, অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হিসেবে নিয়োগ পেলেন মাহফুজুর রহমান মার্কিন দূতাবাসসহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই বড়লেখায় অবৈধ বালু উত্তোলন:৫০ হাজার টাকা জরিমানা জগন্নাথপুরে জামায়াতে ইসলামীর কর্মী কর্মশালা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাজ্যের আশ্রয়নীতিতে বড় পরিবর্তনের ঘোষণা ফেঞ্চুগঞ্জ কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় প্রস্তুত ট্রাম্প ছাতকে দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় একজনের মৃত্যু

বেনাপোল বন্দরে ভারতীয় একটি ট্রাক থেকে ইয়ার পিস্তল গুলি সহ ২জন আটক।

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৪ বার পড়া হয়েছে

 

আঃজলিল,স্টাফ রিপোর্টার:-

বেনাপোল বন্দরে ভারতীয় একটি ট্রাক থেকে ইয়ার পিস্তল ও ৯০ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে বন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল থেকে ৪৯ বিজিবির সদস্যরা অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলেন—ট্রাক চালক গুরজীত সালুজা ও হেলপার রাম দাস নাওয়াদি। তারা দুজনই ভারতের মধ্যপ্রদেশের বিতুল জেলার বাসিন্দা।

৪৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, ভারত থেকে কাঁচা মরিচবাহী ট্রাকটি বাংলাদেশে প্রবেশের সময় তল্লাশিতে চালকের কেবিন থেকে ইয়ার পিস্তল ও ৯০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এগুলো বাংলাদেশে আনা নিষিদ্ধ হওয়ায় জব্দ করা হয়েছে এবং আটক দুজনকে অস্ত্র আইনে মামলা দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আটক ট্রাক চালক জানান, আত্মরক্ষার জন্য তারা ট্রাকে অস্ত্রটি রেখেছিলেন। তবে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব