Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

প্রবন্ধসিলেট

সিলেটে বেড়াতে এসে যুবক আটক, রূপগঞ্জে পিস্তল উদ্ধার

By আওয়াজ সিলেট
05/09/2025 1 Min Read
0

 

মোঃ নাজমুল ইসলাম, প্রতিনিধি, আওয়াজ সিলেটঃ-

র‍্যাব-১১, র‍্যাব-৯ ও সিলেট জেলা পুলিশের যৌথ অভিযানে রিয়াজুল ইসলাম নামে এক ব্যক্তিকে সিলেটের গোয়াইনঘাট থেকে আটক করা হয়েছে। র‍্যাবের দাবি, আটককৃত এই ব্যক্তি ২০ মামলার আসামি এবং সে একজন ‘শুটার’। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে তার নিজ এলাকা রূপগঞ্জ থেকে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

এর আগে, বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রিয়াজুল ইসলাম সিলেটের জাফলংয়ে বেড়াতে এসেছিলেন। এ সময় র‍্যাব-১১, নারায়ণগঞ্জ তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে র‍্যাব-৯, সিলেটকে অবহিত করে। এরপর র‍্যাব-৯ ও সিলেট জেলা পুলিশের একটি যৌথ দল তাকে ধরতে অভিযান চালায়। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে রিয়াজুল তার প্রাইভেটকার নিয়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়।
আটককৃত রিয়াজুল রূপগঞ্জ উপজেলার মাছিমপুর (দেওয়ানবাড়ী) গ্রামের আব্দুল লতিফের ছেলে। র‍্যাবের দাবি, তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রসহ বিভিন্ন অভিযোগে ২০টিরও বেশি মামলা রয়েছে।

আটকের পর র‍্যাব-১১ রিয়াজুলের ব্যবহৃত অস্ত্রের সন্ধানে নামে। এর প্রেক্ষিতে তার সম্ভাব্য বিভিন্ন আস্তানায় অভিযান চালানো হয়। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভোরে র‍্যাব-১১-এর একটি দল রূপগঞ্জ থানার মাছিমপুর এলাকায় অভিযান চালিয়ে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করে।

র‍্যাব জানায়, উদ্ধারকৃত বিদেশি পিস্তলটির পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

সিলেট এয়ারপোর্ট রোডে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণহানি

Next

ঠাকুরগাঁওয়ে ভুট্টা ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি।

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.