1. info@www.awazsylhet.com : - :
সোমবার, ০১ জুন ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বড়লেখার পরীকুন্ড ঝর্ণা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল,বাড়ছে ভিড় জগন্নাথপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদত বার্ষিকী উদযাপন বাবার জানাজায় উপস্থিত হতে সাত ঘণ্টার প্যারোল, আবেগঘন পরিবেশে শেষ বিদায় সাবেক এমপি দবিরুল ইসলামের বর্জ্য অপসারণ তদারকি করলেন রাসিক প্রশাসক রিটন বাগমারা’য় মবের কবলে মাছ ব্যবসায়ী ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে নিয়োগে তদবির-স্বজনপ্রীতির সুযোগ নেই: মির্জা ফখরুল জগন্নাথপুরে ডাক্তার সুমাইয়া লিমা আলীকে সংবর্ধনা বাবা-মা ছাড়া ঈদ,চারিদিকে অপার শূণ্যতা আর হাহাকার! না ফেরার দেশে সাবেক এমপি দবিরুল ইসলাম উত্তরবঙ্গের রাজনীতির এক অধ্যায়ের অবসান বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাজ্জাদ আলী শিপলু ঈদ শুভেচ্ছা।

মাদ্রাসাছাত্রকে মারধরের অভিযোগে অধ্যক্ষ গ্রেপ্তার

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭২ বার পড়া হয়েছে

মাদ্রাসাছাত্রকে মারধরের অভিযোগে অধ্যক্ষ গ্রেপ্তার

মোঃ নাজমুল ইসলাম, প্রতিনিধি, আওয়াজ সিলেট

সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন আখালিয়া নতুন বাজার এলাকায় একটি মাদ্রাসায় ১১ বছর বয়সী ছাত্রকে শারীরিকভাবে নির্যাতনের ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ লোকমান আহমদকে গ্রেপ্তার করেছে জালালাবাদ থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ভিকটিম ছাত্র ২০২২ সালের ফেব্রুয়ারিতে মাদ্রাসাতুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসায় হিফজ বিভাগে ভর্তি হয়। অভিযোগ রয়েছে, চলতি বছরের ১ ও ২ সেপ্টেম্বর সকাল ৭টা ও ৮টার দিকে, ক্লাস চলাকালে এবং অফিস কক্ষে অধ্যক্ষ লোকমান আহমদ তাকে শারীরিকভাবে মারধর করেন। এতে ভিকটিমের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন দেখা যায়।

পরিবারের কাছে ঘটনার বিবরণ দিলে, ৩ সেপ্টেম্বর ভিকটিমের পরিবার মাদ্রাসায় গিয়ে তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে এবং তাৎক্ষণিকভাবে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা নেয়।

ভিকটিমের মায়ের লিখিত অভিযোগের প্রেক্ষিতে, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) জালালাবাদ থানায় শিশু আইন, ২০১৩-এর ধারা ৭০ অনুযায়ী একটি মামলা (মামলা নং-০৪/১১৭) রুজু করা হয়।

পরবর্তীতে, ওইদিন রাত ১০টা ১০ মিনিটে জালালাবাদ থানার এসআই (নিঃ) প্রনব রায় সঙ্গীয় ফোর্সসহ মইয়ারচর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত লোকমান আহমদকে গ্রেপ্তার করেন। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

এ বিষয়ে জালালাবাদ থানার একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, শিশুদের উপর যেকোনো ধরনের সহিংসতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব