1. info@www.awazsylhet.com : - :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইরানে মার্কিন-ইসরাইলি আগ্রাসনের নিন্দা রাশিয়া-চীনের, অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হিসেবে নিয়োগ পেলেন মাহফুজুর রহমান মার্কিন দূতাবাসসহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই বড়লেখায় অবৈধ বালু উত্তোলন:৫০ হাজার টাকা জরিমানা জগন্নাথপুরে জামায়াতে ইসলামীর কর্মী কর্মশালা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাজ্যের আশ্রয়নীতিতে বড় পরিবর্তনের ঘোষণা ফেঞ্চুগঞ্জ কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় প্রস্তুত ট্রাম্প ছাতকে দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় একজনের মৃত্যু

বউ বাচ্চা রেখে ২০১৮ সাল থেকে নিখোঁজ: ইনস্টাগ্রামে দেখা গেল অন্য নারীর সাথে

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

বউ বাচ্চা রেখে ২০১৮ সাল থেকে নিখোঁজ: ইনস্টাগ্রামে দেখা গেল অন্য নারীর সাথে

মোঃ নাজমুল ইসলাম, প্রতিনিধি, আওয়াজ সিলেট

উত্তর প্রদেশের হারদই জেলার আতামাউ গ্রামের জিতেন্দ্র কুমার ২০১৭ সালে মুরারনগরের শীলুর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এক বছর পর তিনি নিখোঁজ হয়ে যান।

বিয়ের পর তাদের একটি সন্তান জন্ম নেয়। তারপর থেকেই জিতেন্দ্র বহু বছর নিখোঁজ ছিলেন। অবশেষে ইনস্টাগ্রামে হঠাৎ একটি রিল ভিডিওতে তাকে এক মহিলার সঙ্গে দেখা যায়।

জিতেন্দ্র নিখোঁজ হওয়ার পর ২০১৮ সালের এপ্রিল মাসে পুলিশে একটি অভিযোগ দায়ের করা হয়। ব্যাপক খোঁজাখুঁজি চললেও তার কোনো হদিস মেলেনি। এমনকি শীলুর পরিবারের বিরুদ্ধে তাকে গুম করার অভিযোগ তোলে জিতেন্দ্রর পরিবার।

বর্তমানে শীলু তার পিতৃগৃহে ছেলেকে নিয়ে থাকেন। সম্প্রতি ইনস্টাগ্রামের একটি রিল ভিডিওতে তিনি জিতেন্দ্রকে পাঞ্জাবের লুধিয়ানায় অন্য এক নারীর সঙ্গে দেখতে পান। ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে পড়ে।

শীলুর দাবি, তার স্বামী পুনরায় বিবাহ করেছেন এবং ঐ নারীর সঙ্গে লুধিয়ানায় বসবাস করছেন। তিনি আরও বলেন, জিতেন্দ্রর পরিবার বিষয়টি জানত, কিন্তু কিছুই জানায়নি।

সোমবার (১ সেপ্টেম্বর) এনডিটিভিকে শীলু বলেন, “আমি ২০১৭ সালে সমস্ত রীতি-নীতি মেনে বিয়ে করি। আমার একটি ছেলে আছে। আমার স্বামী হঠাৎ নিখোঁজ হয়ে যায়। তার পরিবার থানায় এফআইআর করে, যেটার খবর আমার বা আমার পরিবারের জানা ছিল না। এখন ভিডিওর মাধ্যমে জানতে পারলাম, সে লুধিয়ানায় এক মহিলার সঙ্গে থেকে রিল বানাচ্ছে, এমনকি বিয়েও করেছে।”

তিনি আরও বলেন, “তার পরিবার আমার পরিবারের বিরুদ্ধে অভিযোগ তোলে যে আমরা তাকে মেরে ফেলেছি। কিন্তু বাস্তবতা হলো, তার পরিবারই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। তারা আমার সঙ্গে খেলা খেলেছে এবং এখনও আমাকে ভুল পথে চালনা করছে।”

হারদইয়ের সহকারী পুলিশ সুপার নৃপেন্দ্র কুমার জানান, “তারা বিবাহিত ছিল। বিয়ের এক বছর পর সে কাউকে কিছু না জানিয়ে বাড়ি ছেড়ে চলে যায়, যার ফলে থানায় একটি এফআইআর দায়ের করা হয়।”

তিনি আরও বলেন, “ভিডিওর মাধ্যমে জিতেন্দ্র জীবিত আছে নিশ্চিত হওয়ার পর শীলু সম্প্রতি সান্ডিলা থানায় একটি আবেদন জমা দিয়েছেন, যেখান থেকে মূল নিখোঁজের মামলা হয়েছিল। তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব