
ইনজুরি ছিল, এর সঙ্গে ঘটে যায় কিছু বির্তর্কিত ঘটনা। খারাপ সময় পার করার চেষ্টা করে যাচ্ছিলেন। ইনজুরি থেকে ফিরেই পাল্লেকেতে শ্রীলংকার বিপক্ষে ওয়ানডেতে চার উইকেট নিয়েছিলেন তাসকিন আহমেদ। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাটিতে সবশেষ দুই টি-টোয়েন্টি ম্যাচেও তিনটি করে উইকেট নেন এই ডানহাতি পেসার। তবুও পুরো ছন্দে বোলিং করতে পারছিলেন না। ভিতরে ছিল অসন্তুষ্টি। এশিয়া কাপের আগে নিজেকে পুরোপুরি ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছিলেন। সেই অনুযায়ী করেছেন কঠোর অনুশীলন। নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে সেই রিদমের আভাস দিলেন তাসকিন। নিলেন ক্যারিয়ারের টি-টোয়েন্টি ফরম্যাটে তৃতীয়বারের মতো চার উইকেট। শনিবার ম্যাচসেরা হওয়া পর তাসকিন বললেন, ধীরে ধীরে নিজেকে পূর্ণভাবে পাওয়ার চেষ্টা করছেন।