Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট

সত্য প্রকাশে সারাক্ষণ

আওয়াজ সিলেট

সত্য প্রকাশে সারাক্ষণ

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সারা দেশ

জগন্নাথপুরে ভাগ্নের হাতে মামা খুন

By আওয়াজ সিলেট
30/08/2025 1 Min Read
0

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের ফরিদপুর গ্রামের ছালিক মিয়া পীর (৪৫) প্রতিপক্ষ তার ভাগ্নে দিলদার খান এর সুলফির আঘাতে নিহত হয়েছেন।
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের উত্তর নাদামপুর (ফরিদপুর) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ছালিক মিয়া পীর কলকলিয়া ইউনিয়নের উত্তর নাদামপুর (ফরিদপুর) গ্রামের মৃত মাতাব মিয়া পীরের ছেলে।
জানা যায়, ছালিক মিয়ার সঙ্গে তাঁর আপন ভাগ্নে দিলদারের মনোমানিল্য চলছিল। এরই জেরে আজ দুপুরে দিলদার তাঁর আরও দুই ভাইকে সঙ্গে নিয়ে ছালিক মিয়ার ওপর হামলা চালান। এতে গুরুতর আহত ছালিক মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর দিলদার ও তাঁর ভাইয়েরা পালিয়েছেন।
অভিযুক্ত দিলদার খান শান্তিগঞ্জ উপজেলার বড়মুহা গ্রামের খলিল খানের ছেলে।

নিহত ছালিক মিয়ার ছোট ভাই নুর মিয়া বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দিলদার তাঁর ভাইদের সঙ্গে নিয়ে হামলা করে আমার ভাইকে মেরে ফেলেছে। আমি খুনিদের বিচার চাই।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

উপজেলা চেয়ারম্যানের চেয়ারে বসে তরুণীর টিকটক! ৩ জনকে শোকজ

Next

বিভিন্ন মসজিদে ১৪ টি এসি দান করলেন এডভোকেট আফরোজ উদদীন

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.