Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সারা দেশ

ঢাকায় পুলিশি হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ, তিন দফা দাবিতে শিক্ষার্থীদের হুঁশিয়ারি

By আওয়াজ সিলেট
28/08/2025 1 Min Read
0

নিজস্ব প্রতিবেদক | ইসলামী বিশ্ববিদ্যালয় (কুষ্টিয়া)

ঢাকায় সহকারী প্রকৌশলী পদে নিয়োগে মেধাভিত্তিক দাবি আদায়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা।

বুধবার (২৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ক্যাম্পাসের জিয়া মোড় থেকে শুরু হয়ে মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে প্রধান ফটকে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘ডিপ্লোমা কোটার কবর দে’, ‘ওয়ান টু থ্রি ফোর, ডিপ্লোমা কোটা নো মোর’, ‘সবার মুখে এক বয়ান, ডিপ্লোমারা টেকনিশিয়ান’সহ নানা স্লোগানে ক্যাম্পাস মুখরিত করে তোলেন।

তিন দফা দাবি ও প্রতিবাদ

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, “২০২৪ সালের গণঅভ্যুত্থানের এক বছর পার হলেও স্বৈরাচারের বিচার হয়নি। অথচ সেই ছাত্রদের উপরই আজ আবার রক্তপাত ঘটানো হলো। ঢাকায় আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ যে ন্যাক্কারজনক হামলা চালিয়েছে, তার দৃষ্টান্তমূলক বিচার চাই।”

তারা আরও বলেন, “একদিকে আমাদের ভাইদের রক্তাক্ত করা হচ্ছে, অন্যদিকে আবার ডিপ্লোমা কোটা রক্ষার দাবিতে গাজীপুরে সড়ক অবরোধ করা হচ্ছে। তাহলে চব্বিশের গণঅভ্যুত্থান কেন হয়েছিল? এই প্রশ্নের জবাব রাষ্ট্রকে দিতে হবে।”

তিন দফা দাবিগুলো হলো:

1. সহকারী প্রকৌশলী (নবম গ্রেড) পদে কেবলমাত্র বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারীদের নিয়োগ দিতে হবে।

2. উপ-সহকারী প্রকৌশলী (দশম গ্রেড) পদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পাশাপাশি বিএসসি গ্র্যাজুয়েটদেরও আবেদন করার সুযোগ থাকতে হবে।

3. প্রকৌশলী পদবি ব্যবহারের জন্য বাধ্যতামূলকভাবে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে এবং তা নিশ্চিত করতে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আন্দোলনের হুঁশিয়ারি

শিক্ষার্থীরা বলেন, “এই তিন দফা দাবি যদি মেনে না নেওয়া হয় এবং পুলিশের হামলার বিচার না হয়, তাহলে পরবর্তী আন্দোলন হবে আরও ভয়াবহ। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাই—দাবি মেনে নিন, নইলে পরিস্থিতির দায়ভার আপনাদেরই নিতে হবে।”

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

ঐতিহাসিক সত্যের মুখোমুখি হোক পাকিস্তান: ক্ষমা ছাড়া সম্পর্ক নয়!

Next

সুনামগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষার ফলাফলে দুই যমজ বোনের কৃতিত্ব

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.