1. info@www.awazsylhet.com : - :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
সর্বশেষ :
নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পেলেন যারা বড়লেখার জহরত আদিব সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন পুকুরে বিষ দিয়ে ৩০ লাখ টাকার মাছ নিধন প্রবাসে থেকেও সক্রিয় মাহমুদুর রহমান: কারাবন্দী নেতা–কর্মীদের নীরব সহায়ক জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটির অনুষ্ঠিত সভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত বড়লেখায় ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা নির্মাণাধীন সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল তরুণ শ্রমিকের রাজশাহীতে ব্ল্যাক মেইল করে বিয়ে বড়লেখায় প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা পাবেন প্রায় ৫ হাজার অসচ্ছল চা বাগানের শ্রমিক বড়লেখার একজন মানবিক ইউএনও গালিব চৌধুরীর বিদায়

সিলেটের জকিগঞ্জে বিপুল পরিমাণ ভারতীয় বিড়িসহ ৩ চোরাকারবারি গ্রেপ্তার

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ২৩১ বার পড়া হয়েছে

 

মোঃ নাজমুল ইসলাম, আওয়াজ সিলেট, প্রতিনিধি

সিলেট জেলার জকিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ভারতীয় বিড়ি জব্দ করা হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) ভোর সাড়ে পাঁচটায় জকিগঞ্জ উপজেলার ১নং বারহাল ইউনিয়নের শাহাবাগ পয়েন্টে চেকপোস্ট পরিচালনার সময় একটি পিকআপভ্যান থেকে উদ্ধার করা হয় ৪ লাখ ২০ হাজার শলাকা ভারতীয় ‘শেখ নাসিরুদ্দিন’ বিড়ি।

এ সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে চোরাকারবারে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন:
১। মোঃ আঃ শুকুর (৪৮), পিতা- জালাল আহমদ, গ্রাম-আগফৌদ (গাংপার সুরাইঘাট), উপজেলা-কানাইঘাট।
২। মাহবুব আলম (২৮), পিতা- মানিক মিয়া, গ্রাম-নেহালপুর, উপজেলা- কানাইঘাট।
৩। আবু তাহের (২০), পিতা- জহির উদ্দিন ওরফে জইন উদ্দিন, গ্রাম নেহালপুর, উপজেলা- কানাইঘাট।

আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে জকিগঞ্জ থানা পুলিশ। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের চোরাকারবারি প্রতিরোধে সীমান্তবর্তী এলাকায় নজরদারি ও তল্লাশি কার্যক্রম আরও জোরদার করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব