Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

মৌলভীবাজার

কুলাউড়ায় স্টেডিয়াম নির্মাণ ও এন.সি. স্কুল মাঠ সংস্কারের দাবিতে অবস্থান কর্মসূচি

By আওয়াজ সিলেট
21/08/2025 1 Min Read
0

কুলাউড়ায় স্টেডিয়াম নির্মাণ ও এন.সি. স্কুল মাঠ সংস্কারের দাবিতে অবস্থান কর্মসূচি

ইফতেখার আহমদ আদিল, কুলাউড়া উপজেলা প্রতিনিধি, আওয়াজ সিলেট

মৌলভীবাজারের কুলাউড়ায় দ্রুততম সময়ে একটি পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণ এবং এন.সি. স্কুল মাঠ সংস্কারের দাবিতে ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠন ও সামাজিক সংগঠনের উদ্যোগে অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে কুলাউড়া শহরে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এতে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নবাব আলী আব্বাস খান, সাবেক উপজেলা চেয়ারম্যান ফজলুল হক খান সাহেদসহ কুলাউড়ার বিশিষ্ট সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।

কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে কুলাউড়া উপজেলায় কোনো আধুনিক স্টেডিয়াম না থাকায় স্থানীয় ক্রীড়াবিদরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে একটি স্টেডিয়াম নির্মাণ এবং এন.সি. স্কুল মাঠ সংস্কার এখন সময়ের দাবি।

তারা আরও বলেন, কুলাউড়ায় ক্রীড়া সংস্কৃতি ধরে রাখতে সরকারের জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এতে স্থানীয় প্রতিভাবান খেলোয়াড়রা জাতীয় পর্যায়ে নিজেদের মেলে ধরার সুযোগ পাবেন।

পরে কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট তাদের দাবির পক্ষে স্মারকলিপি জমা দেন।

 

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতি নির্বাচন: পরিচিতিতে জমে উঠেছে নির্বাচনী ময়দান

Next

ঠাকুরগাঁওয়ে নিখোঁজের ৫ দিন পর অটো সহ কিশোরের ম*র*দে*হ উদ্ধার

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.