Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট

সত্য প্রকাশে সারাক্ষণ

আওয়াজ সিলেট

সত্য প্রকাশে সারাক্ষণ

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

অপরাধসারা দেশ

অনলাইনে অনুসন্ধান করে স্বামীকে হত্যা করে এক নারী ও তার বন্ধুরা

By আওয়াজ সিলেট
20/08/2025 1 Min Read
0

অনলাইনে অনুসন্ধান করে স্বামীকে হত্যা করে এক নারী ও তার বন্ধুরা

নাজমুল ইসলাম – আওয়াজ সিলেট প্রতিনিধি

সন্তোষ দেবী নামের এক নারী, সহ-অভিযুক্ত ঋষি শ্রীবাস্তবের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলেন। তাদের সম্পর্ক থেকেই স্বামী মনোজকে খুনের ষড়যন্ত্র শুরু হয়।
বছরের পর বছর নির্যাতন ও অবিশ্বাসের পর, গত শনিবার জয়পুরের এক নারী তার কয়েকজন বন্ধুর সহায়তায় স্বামী মনোজকে খুন করেন।

এই লোমহর্ষক ঘটনাটি ঘটেছে ভারতের রাজস্থানের জয়পুরে।
ভারতের একটি সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, তদন্তকারীরা জানিয়েছেন যে, অভিযুক্তরা ই-রিকশাচালক মনোজকে খুন করার জন্য ইন্টারনেট ও অপরাধভিত্তিক ওয়েব সিরিজ ব্যবহার করে পরিকল্পনা করেছিল।
সন্তোষ দেবী ও ঋষি শ্রীবাস্তব একটি বিছানার চাদরের কারখানায় একসঙ্গে কাজ করতেন এবং সেখানেই তাদের বন্ধুত্ব হয়। এই সম্পর্কই পরে মনোজকে খুনের পরিকল্পনার দিকে গড়ায়। একসময় ঋষির বন্ধু মোহিত শর্মাও এই ষড়যন্ত্রে যুক্ত হন।
তারা কীভাবে খুন করলে ধরা পড়া যাবে না, সে বিষয়ে অনলাইনে তথ্য ও ক্রাইম শো দেখে পরিকল্পনা তৈরি করে।
শনিবার মোহিত মনোজের ই-রিকশা ভাড়া করে তাঁকে ইস্কন মন্দিরের দিকে নিয়ে যেতে বলেন। যাত্রা শুরুর ১০ মিনিট পর ঋষি এসে রিকশা থামান এবং মনোজকে একটি নির্জন খামারে নিয়ে যান, যেখানে বিছানার চাদর কাটার ব্লেড দিয়ে তার গলা কেটে খুন করা হয়।
এরপর অভিযুক্তরা তাদের পোশাক বদলে চেহারায় পরিবর্তন আনেন এবং নিজেদের সিম কার্ড বন্ধ করে দেন।

 

ঘটনাস্থলে কোনো সিসিটিভি না থাকায়, পুলিশ আশপাশের ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করে। তারা স্বীকার করে যে প্রায় এক মাস ধরে এই হত্যাকাণ্ডের পরিকল্পনা চলছিল।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

সততার প্রতীক: বগুড়া ধুনট থানার (ওসি) মোঃ সাইদুল আলম

Next

কুকুরকে বাঁচাতে গিয়ে গাড়ি চাপায় পুলিশ কর্মকর্তা নিহত: বসা হলোনা বিয়ের পিঁড়িতে

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.