Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

প্রবন্ধসিলেট

ওসমানীনগরে ঘাতক বাস কেড়ে নিল দুই যুবকের প্রাণ, বাসে অগ্নিসংযোগ

By আওয়াজ সিলেট
14/08/2025 1 Min Read
0

 

ওসমানীনগর প্রতিনিধি ::
সিলেটের ওসমানীনগরে যাত্রীবাহী বাসের ধাক্কায় নাজমুল ইসলাম (৩২) ও আরশ আলী নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার ইলাশপুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর ঘাতক বাস আটক করে উত্তেজিত জনতা অগ্নিসংযোগ করেন। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত মোটরসাইকেল চালক নাজমুল ইসলাম (৩২) উপজেলার উমরপুর ইউনিয়নের বড় ইশবপুর গ্রামের আব্দুল করিমের ছেলে। এবং আরশ আলী উমরপুর বাজার এলাকার বাসিন্দা।

বিকেলে গোয়ালাবাজার থেকে সিলেটে উদ্দেশ্যে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন নাজমুল ও আরশ আলী। সিলেট-ঢাকা মহাসড়কের ইলাশপুর নামক স্থানে আসলে পিছন থেকে আসা ঢাকা এক্সপ্রেস নামে একটি দ্রুতগামী বাস সজোরে ধাক্কা দিলে দুজনই সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনার খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত নাজমুল ইসলামের লাশ উদ্ধার করে এবং আরশ আলীকে আহত অবস্থা উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, দুর্ঘটনার পর সন্ধ্যায় উপজেলার তাজপুর বাজারে ঘাতক বাস আটক করে উত্তেজিত জনতা অগ্নিসংযোগ করেন। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিভানোর পর শেরপুর হাইওয়ে পুলিশ বাসটি জব্দ করে থানায় নিয়ে যায়।

অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্তব্যরত সদস্য জাহদুল আহমদ।
শেরপুর হাইওয়ে থানার ওসি আবু তাহের দেওয়ান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেছি। বাস রেখে চালক পালিয়ে যাওয়ায় বিক্ষুদ্ধ জনতা বাসে অগ্নিসংযোগ করে। ফায়ার সার্ভিস আগুন নিভানোর পর আমরা বাসটি জব্দ করে থানায় নিয়ে এসেছি।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতি নির্বাচনে সভাপতি পদে রাজু আহমদ রাজা

Next

১৫ আগস্ট জাতীয় শোক দিবসে ধানমণ্ডি ৩২ এ কড়া নিরাপত্তা, উত্তেজনা বিরাজ

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.