Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

জাতীয়

আরও পাঁচ মামলায় বিএসবির খায়রুলের ১৩ দিনের রিমান্ড

By আওয়াজ সিলেট
14/08/2025 1 Min Read
0

বিদেশে উচ্চশিক্ষার প্রলোভন দেখিয়ে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে ৩ কোটি ৮৯ লাখ ৬৭ হাজার ৯৮৫ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারণার পৃথক পাঁচ মামলায় ‘বিএসবি গ্লোবাল নেটওয়ার্ক’-এর মালিক মো. খায়রুল বাশার বাহারের ১৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন।

এদিন তাকে আদালতে হাজির করে ৫ মামলার তদন্ত কর্মকর্তা সর্বমোট ৪৪ দিনের রিমান্ডের আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে বিচারক ১৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুনানিতে শামসুদ্দোহা সুমন বলেন, আসামির বিরুদ্ধে বিদেশে উচ্চশিক্ষায় পাঠানোর কথা বলে শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আজ আদালতে পাঁচটি মামলায় রিমান্ড চাওয়া হয়। এর মধ্যে একটি মামলায় তার সন্ত্রাসী বাহিনী দিয়ে ভুক্তভোগীদের ওপর হামলা ও মারধরের অভিযোগও আছে। প্রতারণার টাকা কী করেছে, তার সঙ্গে আর কে কে জড়িত- এসব তথ্য উদঘাটনে তার ৪৪ দিনের দিনের রিমান্ড চাওয়া হয়।

এর আগে ১৪ জুলাই দুপুরে রাজধানীর ধানমন্ডি থানাধীন রোড নং-৪ এর একটি ভবনের নিচতলা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরের দিন ১৫ জুলাই ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহর আদালত তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়। ৬ আগস্ট এক মামলায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। ওই মামলার রিমান্ড শেষে আজ আবারো রিমান্ডে পাঠানো হয়েছে।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

সাদাপাথর ইস্যুতে পাঁচ সিদ্ধান্ত সিলেট জেলা প্রশাসনের

Next

৩০০ আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা গণতন্ত্র মঞ্চের

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.