Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সারা দেশ

সিলেটে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্র জমিয়তের আলোচনা সভা ও দোয়া মাহফিল।

By আওয়াজ সিলেট
11/08/2025 1 Min Read
0

 

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ১০ আগস্ট’২৫ইং রবিবার ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট মহানগর শাখার আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

ছাত্র জমিয়ত সিলেট মহানগরীর আহবায়ক রেজাউর রহীম উসামার সভাপতিত্বে এবং সদস্যসচিব আবুল হাসনাত শিহাবের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক, গবেষক ও শাইখুল হাদিস মাওলানা এহতেশামুল হক কাসেমী।

হাফিজ হুসাইন আহমদের তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র জমিয়তের সাবেক তুখোড় ছাত্রনেতা মাওলানা ফয়েজ আহমদ, বিশিষ্ট লেখক ও সংগঠক আখলাক হুসাইন, ইসলামী ছাত্র আন্দোলন সিলেট মহানগরীর সিনি. সহ-সভাপতি জাকাওয়াত চৌধুরী পাশা, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরীর সাধারণ সম্পাদক মুহিবুর রহমান রায়হান, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস সিলেট মহানগরীর সাংগঠনিক সম্পাদক মুশফিকুর রহমান মাহদী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্র জমিয়তের আহবায়ক আশিকুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন সিলেট মহানগরীর দপ্তর সম্পাদক তোফায়েল আহমদ, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস শাহপরান থানা শাখার সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস জালালাবাদ থানা শাখার সভাপতি ইশমাম আহমদ।

বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। এদিন ছাত্র-জনতার ঐক্যবদ্ধ আন্দোলন ফ্যাসিস্ট ও স্বৈরাচার হাসিনার পতন ঘটিয়েছিল। তারা সকল ছাত্র সংগঠনকে দেশ রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, অন্যায়-অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে ছাত্রসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

সভায় আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্র জমিয়তের যুগ্ম আহবায়ক মারুফ আহমদ, মহানগর ছাত্র জমিয়তের যুগ্ম আহবায়ক সৈয়দ ফাহিম আলী, মাওলানা তাওকীর আহমদ, হাসান আহমদ, কামরান আহমদ, আবু জাফর, মাহদী হাসান, তারেক আহমদ, সাদিক আলী, নাজমুল হাসান প্রমুখ।

আলোচনা শেষে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতি নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী তানভীর

Next

২০০ টাকার শাড়িতে বাজিমাত করলেন সুনেহরা তাসনিম

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.