1. info@www.awazsylhet.com : - :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
তোফায়েল আহমেদের জানাজা ও শেষ শ্রদ্ধা নিয়ে বিতর্ক: ‘মানসিকতার সংস্কারও জরুরি’ কালের আবর্তে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী মাটির ঘর জগন্নাথপুরে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ পরবর্তী খাদ্য সামগ্রী বিতরন ঠাকুরগাঁওয়ে হরিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে অনশন রাজশাহীতে মাদকব্যবসায়ী গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, স্বামী পলাতক কুষ্টিয়া থেকে রাজশাহী এসে নিখোঁজ রুগী বড়লেখার পরীকুন্ড ঝর্ণা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল,বাড়ছে ভিড় জগন্নাথপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদত বার্ষিকী উদযাপন

এম,ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় ফিরে পেতে, বিশ্বনাথে হাজার হাজার নেতাকর্মীর বিশাল বিক্ষোভ মিছিল।

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৫৩ বার পড়া হয়েছে

 

মোঃ জাহান মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলায় আজ শনিবার (৯ আগস্ট) বিকেল ৩:০০ বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা সভাপতি, সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য, “নিখোঁজ’ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সন্ধান ও বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে বিশাল মিছিল ও পথসভা করেছে।বিশ্বনাথ উপজেলা ও ৮টি ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের ব্যানারে এক বিশাল বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে।

মিছিলের পূর্বে উপজেলার ৮টি ইউনিয়ন, পৌরসভাসহ বিভিন্ন স্থান থেকে আসা খন্ড খন্ড মিছিল রামসুন্দর অগ্রগামী সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এসো উপস্থিত হয়। বিকেল ৪টায় রামসুন্দর বিদ্যালয় মাঠ থেকে হাজার হাজার নেতাকর্মী নিয়ে শুরু হয় বিক্ষোভ মিছিল্। এসময় ইলিয়াস আলী ধ্বনিতে মুখরিত হয় বিশ্বনাথ পৌর শহর। পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি প্রবাসী চক্তরে গিয়ে সমাবেশে মিলিত হন বিএনপি নেতাকর্মীরা।

সমাববেশে বক্তারা বলেছেন, ইলিয়াস আলীর সাজানো বাগানকে কোন অবস্থাতেই ধংস করা যাবেনা। যারা ইলিয়াস আলীকে নিয়ে ষড়যন্ত্র করছেন তারা ইলিয়াস আলীর হাত ধরে চেয়াম্যান/মেম্বার হয়েছিলেন। আজ বিএনপির নেতাকর্মীরা বিশাল মিছিল করে প্রমাণ করেছে বিশ্বনাথের মাটি ইলয়িাস আলীর ঘাঁটি।
আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের কান্ডারী তাহসিনা রুশদীর লুনাকে বিপুল ভোটে নির্বাচিত করে সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দিবে বিশ্বনাথের জনগণ।
উপজেলা বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) গৌছ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. লিলু মিয়ার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি হাজী মো. আব্দুল হাই।

এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ডাক্তার মাহবুব আলী জহির, যুক্তরাজ্য বিএনপি নেতা জামাল উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এমাদউদ্দিন খান চেয়ারম্যান, আব্দুল মোমিন মামুন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক শামছুল ইসলাম, যুগ্ম আহবায়ক মুসলিম আলী, যুগ্ম আহবায়ক আব্দুল লতিফ, যুগ্ন- আহবায়ক নাজিম উদ্দিন পৌর যুবদলের আহবায়ক শাহ আমির আলী, সদস্য সচিব শাহজাহান আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুর রহমান রানা, সিনিয়র যুগ্ম- আহবায়ক নুরুজামান, সাঈদ আহমদ, নুরুজামান জামান, পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক এনামুল হক এনাম, উপজেলা কৃষক দলের আহবায়ক ইরণ মিয়া (মেম্বার), সদস্য সচিব সুমন মিয়া, উপজেলা শ্রমিক দলের সাবেক যুগ্ম-আহবায়ক মাসুক আহমদ, মংলা মিয়া, উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসাইন আহমদ প্রবেল, সদস্য সচিব ফাহিম আহমদ, যুগ্ম আহবায়ক রাসেল আহমদ, পৌর ছাত্রদলের আহবায়ক ফখরুল ইসলাম রেজা, সদস্য সচিব জাকির হোসেন ইমনসহ উপজেলা বিএনপি, পৌর বিএনপিসহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব