1. info@www.awazsylhet.com : - :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইরানে মার্কিন-ইসরাইলি আগ্রাসনের নিন্দা রাশিয়া-চীনের, অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হিসেবে নিয়োগ পেলেন মাহফুজুর রহমান মার্কিন দূতাবাসসহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই বড়লেখায় অবৈধ বালু উত্তোলন:৫০ হাজার টাকা জরিমানা জগন্নাথপুরে জামায়াতে ইসলামীর কর্মী কর্মশালা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাজ্যের আশ্রয়নীতিতে বড় পরিবর্তনের ঘোষণা ফেঞ্চুগঞ্জ কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় প্রস্তুত ট্রাম্প ছাতকে দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় একজনের মৃত্যু

গাইবান্ধা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হলেন বুলবুল ইসলাম

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

 

মিজানুর রহমান মিলন,
স্টাফ রিপোর্টার :

গাইবান্ধা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বুলবুল ইসলাম। গাইবান্ধা জেলার ৭ থানার মধ্যে জুন মাসে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন তিনি।

রবিবার (২৭ জুলাই) সকাল ১১টায় গাইবান্ধা পুলিশ লাইনে আয়োজিত জুন মাসের মাসিক কল্যাণ সভায় তাকে পুলিশ সুপার (এসপি) নিশাত এ্যঞ্জেলা এ সম্মাননা স্মারক তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শরিফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু, সহকারী পুলিশ সুপার (বিভাগীয় অফিসার) সি-সার্কেল এবিএম রশীদুল বারীসহ জেলার সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ।

পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বুলবুল ইসলাম মাদক বিরোধী অভিযান, সন্ত্রাসী দমন, অস্ত্র উদ্ধার, ওয়ারেন্ট তামিলকারী ও দাফতরিক বিভিন্ন কর্মকাণ্ড সুষ্ঠু ও নির্ভুলভাবে পালন করায় জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে মনোনীত হন।

ওসি বুলবুল ইসলাম বলেন, এ পুরস্কার আমাকে আগামীতে জনগণকে আরও বেশি সেবা দিতে অনুপ্রেরণা জোগাবে। পুলিশ হবে জনগণের বন্ধু। পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলা স্যারের নির্দেশনায় জনবান্ধব পুলিশের দৃষ্টান্ত স্থাপনে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। থানার সকল এসআই, এএসআই, কনস্টেবলসহ সকল সহকর্মীকে ধন্যবাদ জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব