1. info@www.awazsylhet.com : - :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইরানে মার্কিন-ইসরাইলি আগ্রাসনের নিন্দা রাশিয়া-চীনের, অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হিসেবে নিয়োগ পেলেন মাহফুজুর রহমান মার্কিন দূতাবাসসহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই বড়লেখায় অবৈধ বালু উত্তোলন:৫০ হাজার টাকা জরিমানা জগন্নাথপুরে জামায়াতে ইসলামীর কর্মী কর্মশালা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাজ্যের আশ্রয়নীতিতে বড় পরিবর্তনের ঘোষণা ফেঞ্চুগঞ্জ কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় প্রস্তুত ট্রাম্প ছাতকে দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় একজনের মৃত্যু

পাথর মেরে হত্যার শাস্তি দাবি ও পিআর পদ্ধতি নির্বাচন চায় না জমিয়ত।

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

 

আবুল হাসনাত শিহাবঃ

পাথর মেরে হত্যায় শাস্তির দাবি, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত প্রত্যাখ্যান ও পিআর পদ্ধতির নির্বাচন চায় না জমিয়ত।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দ মিটফোর্ড হাসপাতাল চত্বরে প্রকাশ্য দিবালোকে একজন নিরীহ ব্যক্তিকে পাথর মেরে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা জানিয়েছেন।

তারা বলেছেন, এই নির্মম হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা বর্বরোচিত এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং এর সাথে জড়িত অপরাধীদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি। প্রশাসনকে অনতিবিলম্বে আসামীদেরকে দ্রুত গ্রেফতার করে যথোপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে।

শনিবার (১২জুলাই) রাজধানীর রামপুরা জামিয়া আরবিয়া দারুল উলুম মাদ্রাসা মিলনায়তনে বাদ আসর দলের মজলিসে আমেলার কমিটির বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ এ সব কথা বলেছেন।

দলের সভাপতি মাওলানা আবদুর রহীম ইসলামাবাদীর সভাপতিত্বে ও মহাসচিব মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম এর পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে জমিয়ত নেতৃবৃন্দ আরো বলেন, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছি।
জাতিসংঘের মানবাধিকার কমিশনের এজেন্ডা ও ইতিহাস আমরা জানি। তাই বাংলাদেশে তাদের ডেকে আনার সিদ্ধান্ত আত্মঘাতী। জনগণ তা মেনে নেবে না।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম বলেন বাংলাদেশে কোনো পিআর পদ্ধতির নির্বাচন হবে না। এই পদ্ধতির মাধ্যমে জাতীয় ঐক্য নয়, বরং বিভাজন ও বিশৃঙ্খলা তৈরি হবে।

জমিয়ত নেতৃবৃন্দ আরো বলেন, আমরা দীর্ঘ ১৬ বছর ধরে আওয়ামী সরকারের একনায়কতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন করে আসছি। আজ কেউ কেউ আগস্টের ৩/৪ তারিখ আন্দোলনের নামে সংসদে যেতে চায়। তারা পিআর পদ্ধতির নির্বাচন বাস্তবায়ন করতে চায়। কিন্তু আমাদের অবস্থান স্পষ্ট—এ পদ্ধতির কোনো স্থান বাংলাদেশে নেই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব