1. info@www.awazsylhet.com : - :
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইরানে মার্কিন-ইসরাইলি আগ্রাসনের নিন্দা রাশিয়া-চীনের, অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হিসেবে নিয়োগ পেলেন মাহফুজুর রহমান মার্কিন দূতাবাসসহ ডিপ্লোমেটিক এরিয়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী পদ্মার পাড়ে তরুণ তরুণীকে জিম্মি করে ছিনতাই বড়লেখায় অবৈধ বালু উত্তোলন:৫০ হাজার টাকা জরিমানা জগন্নাথপুরে জামায়াতে ইসলামীর কর্মী কর্মশালা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত যুক্তরাজ্যের আশ্রয়নীতিতে বড় পরিবর্তনের ঘোষণা ফেঞ্চুগঞ্জ কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু ইরানের নতুন নেতৃত্বের সঙ্গে আলোচনায় প্রস্তুত ট্রাম্প ছাতকে দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় একজনের মৃত্যু

রৌমারীতে কুচক্রী মহলের ষড়যন্ত্রের শিকার ২ শিক্ষক!

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: রবিবার, ২৯ জুন, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

রৌমারী( কুড়িগ্রাম) প্রতিনিধিঃ- কুড়িগ্রামের রৌমারীতে কুচক্রী মহলের যড়যন্ত্রের শিকার হয়েছেন উপজেলার সোনাভরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহজাহান আলী ও চর শৌলমারী ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুল হামিদ। ওই চক্রটি দুই শিক্ষকের বিরুদ্ধে জেলা খাদ্য নিয়ন্ত্রক ও ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের জি আর প্রকল্পের আওতায় এতিমখানা ও খয়রাতিদের জন্য ১০ টন চাল বরাদ্দকে কেন্দ্র করে নানা অপবাদ ছড়াচ্ছে। যাহা সম্পূর্ন মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।
খোঁজ নিয়ে জানা যায়, দুই শিক্ষকের পেশাগত ও জনপ্রিয়তার ইমেজকে সংকটে ফেলতে তাঁদের বিরুদ্ধে মুলত হয়রানির উদ্দেশ্যে এমন মারাত্মক রকমের মানহানিকর ও অসত্য অভিযোগ তুলে ধরে স্থানীয় সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে মিথ্যা সংবাদও প্রকাশ করানো হচ্ছে।

ওই সংবাদে দাবি করা হয়, প্রধান শিক্ষক শাহজাহান আলী চাল বরাদ্দ নিয়ে আত্মসাৎ করেছেন এমনকি তিনি ওয়ার্ড আ,লীগের সাধারণ সম্পাদক হিসাবেও দায়িত্ব পালন করেছিলেন। অথচ, প্রধান শিক্ষক শাজাহান আলী জীবনেও রাজনীতির সাথে জড়িত ছিলেন না। চর শৌলমারী ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুল হামিদের সহযোগিতায় জেলা খাদ্য নিয়ন্ত্রক ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয় থেকে দশ টন চাল বরাদ্দ নিয়ে উপজেলার গনি মোল্লা হাফিজিয়া মাদ্রাসাসহ বিভিন্ন মাদ্রাসায় যাবতীয় খরচাপাতি বাদ দিয়ে ৯০০০ টাকা করে মাদ্রাসায় বুঝিয়ে দেওয়া হয় । মাদ্রাসা কর্তৃপক্ষ ৯০০০ টাকা পেয়ে অনেক খুশি হোন এবং সাদরে গ্রহণ করেন।

এপ্রসঙ্গে সোনাভরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাজাহান আলী ও চর শৌলমারী ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুল হামিদ বলেন, একটি কুচক্রী মহল ব্যক্তিগত স্বার্থ হাসিল করার জন্য মুলত আমাদের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে করানো হচ্ছে সংবাদও। আমরা মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব