Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট

সত্য প্রকাশে সারাক্ষণ

আওয়াজ সিলেট

সত্য প্রকাশে সারাক্ষণ

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

প্রবন্ধসিলেট

সিলেটে নিজের শিশুসন্তানকে হ ত্যা র লোমহর্ষক বর্ণনা দিলেন বাবা

By আওয়াজ সিলেট
27/06/2025 2 Min Read
0

সিলেটে শিশুসন্তানকে হত্যা করার বিষয়টি  প্রাথমিকভাবে পুলিশের কাছে স্বীকার করেছেন ঘাতক বাবা। বৃহস্পতিবার (২৬ জুন) রাত সাড়ে ১০টার দিকে এ তথ্য জানান সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

এসএমপি ঘেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় শিশুর পিতা তাকে বাথরুমে নিয়ে বটি দিয়ে গলা কেটে হত্যা করেন এবং নিজেও গলা কেটে আত্মহত্যার চেষ্টা করে। জিজ্ঞাসাবাদে আতিকুর রহমান জানান মাথাব্যথার কারণে  তার মাথায় হঠাৎ কি যেন হয়েছিল বুঝতে পারেননি।ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত বটি উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে। এ ব্যাপারে শাহপরাণ (রহঃ) থানায় হত্যা মামলা রুজু করা হবে।

এর আগে সিলেট নগরীর মেজরটিলা এলাকায় ঘরের ভেতর থেকে ওই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এসময় শিশুটির মরদেহের পাশ থেকে আহত অবস্থায় তার বাবাকে উদ্ধার করা হয়। বাবার গলায়ও আঘাতের চিহ্ন।

বুধবার (২৫ জুন) ৫ টার নগরীর মেজরটিলা বাজার সংলগ্ন ইসলামপুর এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

নিহত শিশুর নাম ইনায়া রহমান। তার বয়স আনুমানিক ২ মাস।  সে ইসলামপুর এলাকার সিএনজি অটোরিকশা চালক আতিকুর রহমানের মেয়ে।

 স্থানীয়রা জানান, পরিবার নিয়ে ইসলামপুর এলাকার আনসার মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন আতিকুর। প্রতিদিনের মতো বুধবার দুপুরে খাবার খাওয়ার পর স্ত্রীসহ আতিকুর রহমানের পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। পরবর্তীতে হঠাৎ করে আসরের দিকে চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে দেখতে পান আতিকুর রহমানের পাশে তার ২ মাসের মেয়ে ইনায়া রহমানের গলাকাটা এবং পাশেই সিএনজি অটোরিকশা চালক আতিকুর রহমানের গলা অর্ধেক কাটা রয়েছে।

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক বাচ্চা শিশুকে মৃত ঘোষণা করেন। অপরদিকে, আতিকুর রহমান সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

 

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। প্রাথমিক তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।’

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

ফেঞ্চুগঞ্জে আওয়ামী লীগের দুই নেতা ও এক সাংবাদিক গ্রেফতার!

Next

সিলেটে আ.লীগের ঝটিকা মিছিল, ৫২ জনের বি রু দ্ধে মামলা

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.