Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সারা দেশ

বালিয়াডাঙ্গীর বুকে কোন মাদক, চোরাকারবারি, ঘুষ-দুর্নীতি-চাঁদাবাজি চলবে না।

By আওয়াজ সিলেট
15/06/2025 1 Min Read
0

 

ঠাকুরগাঁওয়ে প্রতিনিধি
হাসিনুজ্জামান মিন্টুঃ-

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গী উপজেলার গোল্ডেন স্কুল এন্ড কলেজে মেডিকেল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান।

গণঅধিকার পরিষদের মুখপাত্র ও ঠাকুরগাঁও-২ আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী ফারুক হাসান বলেছেন, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলাকে ৫ আগস্টের আগে মিনি গোপালগঞ্জ বলা হতো। কারণ প্রায় ৩৭ বছর ধরে আওয়ামী লীগ এই উপজেলায় রাজত্ব করেছে। আমরা আর গোপালগঞ্জ হতে দেব না, বালিয়াডাঙ্গী উপজেলাকে মানুষ বালিয়াডাঙ্গী নামেই চিনবে। তবে এর আগে আমাদের এই উপজেলা ঢেলে সাজাতে হবে। আর সেই লক্ষ্যে শিক্ষক-শিক্ষার্থী, কুলি-মজুর সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

শনিবার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলার গোল্ডেন স্কুল অ্যান্ড কলেজে মেডিকেল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ (চান্স) পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফারুক হাসান বলেন, বালিয়াডাঙ্গীর বুকে কোন মাদক, চোরাকারবারি, ঘুষ-দুর্নীতি-চাঁদাবাজি চলবে না। এসব বন্ধ করতে হবে। আমরা পিছিয়ে পড়া উপজেলাটিকে আরও সামনে এগিয়ে নিতে চাই।

মেডিকেল ও পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ভবিষ্যতে ভালো জায়গায় তোমাদের চাকরি হবে। তখন এই শিক্ষক, এই উপজেলার কৃষক-শ্রমিকদের ভুলে যাবে না। জীবনের প্রধান লক্ষ্য যেন মানবসেবা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বালিয়াডাঙ্গী গোল্ডেন স্কুল অ্যান্ড কলেজের পরিচালক ওসমান আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ।

এ ছাড়া বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ শওকত আলী সরকার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, বালিয়াডাঙ্গী গোল্ডেন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ রায়হানুল কবির এতে বক্তব্য দেন।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

ঠাকুরগাঁওয়ে ভাড়ায় চালিত গাড়িতে প্রেসের স্টিকার ব্যবহার করায় ১৫ হাজার টাকা জরিমানা।

Next

শার্শায় বজ্রপাতে এক যুবকের মৃত্যু।

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.