Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট

সত্য প্রকাশে সারাক্ষণ

আওয়াজ সিলেট

সত্য প্রকাশে সারাক্ষণ

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সারা দেশ

ঠাকুরগাঁওয়োে পীরগঞ্জ সীমান্ত দিয়ে ১৩ জনকে বাংলাদেশে পুশ-ইন ভারতীয় বিএসএফ।

By আওয়াজ সিলেট
04/06/2025 1 Min Read
0

 

হাসিনুজ্জামান মিন্টু, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ- ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্ত দিয়ে নারী, শিশুসহ ১৩ জনকে জোর করে বাংলাদেশে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (৩ জুন) দুপুর আড়াইটার দিকে বিজিবির সহায়তায় থানা পুলিশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করে। এর আগে সোমবার দিবাগত ভোর রাতে উপজেলার সেনগাঁও ইউনিয়নের ফকিরগঞ্জ সীমান্তের ৩৪১/৪এস পিলার এলাকা দিয়ে তাদের জোর করে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকিয়ে দেয় বিএসএফ। এ সময় সীমান্তেই বিজিবি তাদের আটক করে।

আটকরা হলেন, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানার পূর্ব চন্দ্রকোনা গ্রামের মৃত আখতার আলীর ছেলে জাহিদুল ইসলাম (৩৯), জাহিদুল ইসলামের স্ত্রী রোজিনা বেগম (২৩), তার ছেলে রমজান আলী (৪), একই উপজেলার শিমুল বাড়ী এলাকার জাবেদ আলীর ছেলে শাহীন আলী (২৮), শাহিন আলীর স্ত্রী রোজিনা বেগম (২৫), ছেলে ইয়াসিন (১০), মেয়ে মর্শিদা (৭), আবু বক্কর (৩), বোয়ালবীর এলাকার আব্দুল হালিমের ছেলে শফিকুল ইসলাম (৩১), শফিকুল ইসলামের স্ত্রী নুর নাহার (২৫), ছেলে নুর আলম (৯), মেয়ে সুমাইয়া (৭), সুমনা (৫)

ফকিরগঞ্জ বিজিবি ক্যাম্পের কম্পানি কমান্ডার আবু বক্কর সিদ্দিক জানান, ভারতে বসবাসতরত বাংলাদেশি ৩টি পরিবারের নারী ও শিশুসহ ১৩ জনকে রাতের আধারে উপজেলার ফকিরগঞ্জ সীমান্ত দিয়ে জোর করে বাংলাদেশে ঢুকিয়ে দেয় ভারতের বহরমপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা। এ সময় বিজিবি সদস্যরা তাদের আটক করে। আটক ১৩ জনের মধ্যে ৭ জন শিশু ৩ জন নারী ও ৩ জন পুরুষ।

তারা দীর্ঘদিন ধরে ভারতের দিল্লীতে বসবাস করে আসছিল। দুপুরে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।
পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম জানান, আটকদের বাংলাদেশি নাগরিকত্ব যাচাই করে বিকালে তাদের পরিবারের কাছে তুলে দেওয়া হয়েছে।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

ঈদযাত্রার দ্বিতীয় দিন কিছু ট্রেন বিলম্বে চললেও যাত্রীদের মুখে হাসি

Next

ঠাকুরগাঁওয়ে হরিপুরে নবাগত ইউএনও’ পরিচিতি সভা অনুষ্ঠিত।

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.