Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবার থানা এলাকায় বড় বিস্ফোরণ

By আওয়াজ সিলেট
29/05/2025 1 Min Read
0

পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবার থানার পিছনে আমচকা বিস্ফোরণ হয়েছে। পুলিশ সেখানে কাঁচা বারুদ বাজেয়াপ্ত করে রেখেছিল। তাতেই আচমকা বিস্ফোরণ ঘটে।

বুধবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিট নাগাদ আচমকা তীব্র শব্দে কেঁপে ওঠে এলাকা। ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। তবে বড়সড় বিপদ এড়ানো গিয়েছে। ফায়ার সার্ভিস এসে কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। তেমন কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নেই। মনে করা হচ্ছে, বৃষ্টির কারণেই বড় বিপদ এড়ানো গিয়েছে।

ডায়মন্ড হারবার থানার পিছন দিকে একটি পুকুর রয়েছে। পুলিশ জানিয়েছে, বুধবার সকালে বিভিন্ন এলাকা থেকে বেশ কিছু বিস্ফোরক পদার্থ, কাঁচা বারুদ বাজেয়াপ্ত করা হয়েছিল। সেগুলো থানার মালখানায় না রেখে পিছন দিকে পুকুরের ধারে রেখে দেওয়া হয়। সন্ধ্যায় আচমকা সেখানে আগুন ধরে যায় এবং প্রচণ্ড শব্দে বিস্ফোরণ ঘটে। কী ভাবে আগুন লাগল তা স্পষ্ট নয় এখনও।

২০ থেকে ২৫ কিলোগ্রাম বাজেয়াপ্ত করা বিস্ফোরক পদার্থ (মূলত কাঁচা বারুদ) থানার পিছনে রাখা হয়েছিল বলে জানিয়েছেন ডায়মন্ড হারবার থানার আইসি অমরজিৎ বিশ্বাস। তিনি বলেন, বিভিন্ন জায়গা থেকে বিস্ফোরক পদার্থ বাজেয়াপ্ত করে এনে পুকুরপাড়ে রাখা হয়েছিল। বম্ব স্কোয়াড ডাকা হয়েছিল। কিন্তু সন্ধ্যায় পানির পাশে হঠাৎ করেই বিস্ফোরণ। টানা বৃষ্টি হচ্ছে। তবে বজ্রপাতে এই ঘটনা ঘটেনি। বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। কারও আঘাত লাগেনি। থানারও ক্ষতি হয়নি।

ডায়মন্ড হারবার পুলিশ জেলার অ্যাডিশনাল সুপার মিতুন দে বলেন, ‘সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে একটি বিস্ফোরণ হয়েছে। কারও আঘাত লাগেনি, কোনও ক্ষয়ক্ষতি হয়নি। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

সরকারের দাবি সরবরাহ বেড়েছে, বাস্তবে হাহাকার তাহলে এত গ্যাস যাচ্ছে কোথায়?

Next

পীরগঞ্জে কুখ্যাত মোটরসাইকেল চোর রাজ্জারকে গনধোলই দিয়েছে বিক্ষুদ্ধ জনতা।

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.