Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট

সত্য প্রকাশে সারাক্ষণ

আওয়াজ সিলেট

সত্য প্রকাশে সারাক্ষণ

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

জাতীয়

ফতুল্লা থেকে গ্রেফতার আওয়ামী লীগ নেত্রী কারাগারে

By আওয়াজ সিলেট
25/05/2025 2 Min Read
0

নারায়ণগঞ্জের ফতুল্লা কাশিপুর এলাকা থেকে ডেমরায় বসবাসরত রজনী আক্তার টুসি (৩০) নামে গ্রেফতার এক আওয়ামী লীগ নেত্রীকে রোববার (২৫ মে) বিকালে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শনিবার (২৪ মে) রাত ১০টার দিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের সহযোগিতায় ডেমরা থানা পুলিশ ফরাজিকান্দা এলাকার রুবেল মিয়ার বাড়ি থেকে অবরুদ্ধ অবস্থায় তাকে আটক করা হয়। রোববার দুপুরে ডেমরা থানা পুলিশ তাকে আদালতে প্রেরণ করে। তিনি রাজধানীর ডেমরার পশ্চিম সারুলিয়ার পংকু মিয়া জামে মসজিদ রোড এলাকার আবুল কাশেমের মেয়ে।

গ্রেফতার হওয়া টুসি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সহ-সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য পরিচয়ে দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। গত ৭ মে ডেমরা থানায় দায়েরকৃত একটি মামলার আসামি হিসেবে টুসিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ডেমরা থানার ওসি মো. মাহমুদুর রহমান। ওই মামলায় তার বিরুদ্ধে গাউছিয়া এক্সপ্রেস নামে একটি বাসের মালিকের কাছ থেকে চাঁদাবাজি ও হুমকিসহ ওই বাসে ভাঙচুরের পাশাপাশি চুরির দায়ে অভিযুক্ত করা হয়। একইসঙ্গে তিনি বিভিন্ন সময় বর্তমান সরকারের বিরুদ্ধে ও আওয়ামী লীগের পক্ষে রাজধানী ও ডেমরা এলাকায় ঝটিকা মিছিল এবং উসকানিমূলক লিফলেট বিতরণের মাধ্যমে আইনশৃঙ্খলার অবনতি ঘটিয়ে আসছিলেন বলেও অভিযোগ রয়েছে।

মামলার বিষয়ে ওসি মাহমুদুর রহমান জানান, টুসি ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে গাউছিয়া এক্সপ্রেস পরিবহনের মালিকের নিকট থেকে মাসিক ১৫ হাজার টাকা করে নিয়মিত চাঁদা আদায় করে আসছিলেন। গত ১ মে মালিক পক্ষ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ৪ মে রাতে ডেমরার সুলতানা কামাল ব্রীজের ঢালে গাউছিয়া এক্সপ্রেস পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১২-৪০৬৬) একটি বাসে তারা হামলা,ভাঙচুর ও গাড়ির জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। এ সময় তারা বাসচালককে বেধড়ক মারধর করে গুরুতর আহত করে ।

ওসি আরও জানান, ঘটনার পর থেকে টুসি আত্মগোপনে ছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে তাকে গ্রেফতার করা হয়। সেখানে তিনি ভাড়াটিয়া হিসেবে গত তিন মাস ধরে গোপনে বসবাস করে আসছিলেন।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

আ.লীগকে নিষিদ্ধ করার পর আরেকটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে: প্রধান উপদেষ্টা

Next

ভারতীয় আধিপত্যবাদের কারণে দেশ বড় সংকটে

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.