Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

প্রবন্ধসিলেট

সিলেটে হঠাৎ পাহাড়ি ঢল, প্লাবিত জাফলং-সাদাপাথর

By আওয়াজ সিলেট
21/05/2025 1 Min Read
0

সিলেটের সাদাপাথর ও জাফলংয়ে হঠাৎ করে পাহাড়ি ঢল নেমে ধলাই ও পিয়াইন নদীতে প্রবল স্রোতের সৃষ্টি হয়েছে।

সোমবার (১৯ মে) সকালে ভারতের মেঘালয় থেকে নেমে আসা ঢলটি ধলাই ও পিয়াইন নদী হয়ে বাংলাদেশে প্রবেশ করে। এতে জাফলংয়ের জিরো পয়েন্ট ও সাদাপাথরসহ আশপাশের এলাকা দ্রুত প্লাবিত হয়।

নদীর পানি প্রবল বেগে প্রবাহিত হওয়ায় আশপাশের বসতি ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে পানি প্রবেশ করে। কয়েক ঘণ্টার মধ্যেই নদীর পানি বিপদসীমার কাছাকাছি পৌঁছে গেছে।

সাদাপাথর ও জাফলংয়ের অধিকাংশ পর্যটন এলাকা এরইমধ্যে পানিতে তলিয়ে গেছে। ফলে বন্ধ রাখা হয়েছে এসব পর্যটন। তবে মঙ্গলবার (২০ মে) সকাল ১১টার পর থেকে পানি কমতে শুরু করে।

জাফলং ছাড়াও গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ এবং কানাইঘাট উপজেলার নদী তীরবর্তী এলাকাগুলোতেও পানির প্রবল গতি ও ভাঙনের খবর পাওয়া গেছে। এসব এলাকায় বহু কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, সিলেট ও ভারতের মেঘালয় অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে। ফলে নদীর পানি আরও বাড়তে পারে এবং বন্যা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।

 

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

পীরগঞ্জে গ্রাম আদালত বিষয়ক ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ।

Next

শার্শায় তক্ষক সাপ সহ ২পাচারকারী আটক।

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.