Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট

সত্য প্রকাশে সারাক্ষণ

আওয়াজ সিলেট

সত্য প্রকাশে সারাক্ষণ

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সারা দেশ

রানীশংকৈলে বজ্রাঘাতে জীবন গেল কৃষকের।

By আওয়াজ সিলেট
21/05/2025 1 Min Read
0

 

ঠাকুরগাঁওয়ের প্রতিনিধিঃ হাসিনুজ্জামান মিন্টু,,
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বজ্রপাতে আলতাফুর রহমান (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (২১ মে) দুপুরে লেহেম্বা ইউনিয়নের গাংগুয়া গ্রামে ঘটনাটি ঘটে। তিনি ওই গ্রামের মৃত ভূবন আলীর ছেলে ও তিন সন্তানের জনক।


স্থানীয় সূত্রে জানা যায়, আলতাফুর রহমান প্রতিদিনের মতো দুপুরে বাড়ির পাশে নিজের জমিতে ধান কাটার কাজে নিয়োজিত ছিলেন।
এ সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়ে এবং বিদ্যুৎ চমকাতে থাকে। পরিস্থিতি খারাপ বুঝে তিনি ধানের আঁটি মাথায় নিয়ে দ্রুত বাড়ির দিকে রওনা দেন। ঠিক তখনই বজ্রপাত ঘটে এবং তার মাথায় আঘাত হানে। এতে মাথার কিছু অংশ পুড়ে যায় এবং তিনি ঘটনাস্থলেই মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলার লেহেম্বা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মালেক। তিনি বলেন, মাঠে ধান কাটার কাজ করতে গিয়ে বজ্রপাতে একজন কৃষকের মৃত্যু হয়েছে।
এদিকে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. ফিরোজ আলম বলেন, মৃত অবস্থায় একজন রোগী জরুরি বিভাগে আনা হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বজ্রপাতেই তার মৃত্যু হয়েছে।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

শার্শায় তক্ষক সাপ সহ ২পাচারকারী আটক।

Next

ঠাকুরগাঁওয়ে রানীসংকৈলে নিজ সুয়ার ঘরে গৃহবধুর আত্মহত্যা।

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.