1. info@www.awazsylhet.com : - :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
সর্বশেষ :
নারী আসনে বিএনপি থেকে মনোনয়ন পেলেন যারা বড়লেখার জহরত আদিব সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন পুকুরে বিষ দিয়ে ৩০ লাখ টাকার মাছ নিধন প্রবাসে থেকেও সক্রিয় মাহমুদুর রহমান: কারাবন্দী নেতা–কর্মীদের নীরব সহায়ক জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটির অনুষ্ঠিত সভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত বড়লেখায় ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা নির্মাণাধীন সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল তরুণ শ্রমিকের রাজশাহীতে ব্ল্যাক মেইল করে বিয়ে বড়লেখায় প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা পাবেন প্রায় ৫ হাজার অসচ্ছল চা বাগানের শ্রমিক বড়লেখার একজন মানবিক ইউএনও গালিব চৌধুরীর বিদায়

পররাষ্ট্র সচিবসহ ৬ জনের পদ স্থগিত করেছে অফিসার্স ক্লাব

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

দুর্নীতি ও বিভিন্ন অনৈতিক অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনসহ আরও ৫ সাবেক সচিবের সদস্য পদ স্থগিত করেছে অফিসার্স ক্লাব ঢাকা।

সোমবার অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক এ বি এম আব্দুস সাত্তার সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অফিসার্স ক্লাবের ছয় সদস্যদের বিরুদ্ধে দুদকের মামলা চালু হওয়ায় এবং দুর্নীতি ও বিভিন্ন অনৈতিক অপরাধের সঙ্গে জড়িত থাকায় তাদের ক্লাবের সদস্য পদ স্থগিত করা হলো।

পররাষ্ট্র সচিব ছাড়া অন্যরা হলেন- সাবেক সচিব এম এ কাদের ও সিরাজুল হক খান, সাবেক জ্যেষ্ঠ সচিব ও পিএসসির সদস্য এস এম গোলাম ফারুক, দুদকের সাবেক কমিশনার জহিরুল হক, সাবেক সচিব ও নির্বাচন কমিশনার আনিসুর রহমান।

এ বি এম আব্দুস সাত্তার বলেন, দুর্নীতি ও অনিয়মের বিষয়টি প্রমাণিত হওয়ায় ক্লাবের নিয়ম অনুযায়ী তাদের সদস্য পদ স্থগিত করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব