1. info@www.awazsylhet.com : - :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
প্রবাসে থেকেও সক্রিয় মাহমুদুর রহমান: কারাবন্দী নেতা–কর্মীদের নীরব সহায়ক জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটির অনুষ্ঠিত সভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত বড়লেখায় ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা নির্মাণাধীন সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল তরুণ শ্রমিকের রাজশাহীতে ব্ল্যাক মেইল করে বিয়ে বড়লেখায় প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা পাবেন প্রায় ৫ হাজার অসচ্ছল চা বাগানের শ্রমিক বড়লেখার একজন মানবিক ইউএনও গালিব চৌধুরীর বিদায় বাঘায় অটোরিক্সা চোর গ্রেফতার জগন্নাথপুরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত ১ জগন্নাথপুরে মরহুম ওলিউর রহমান মালেকা জনকল্যান ট্রাষ্টের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরন।

শার্শায় পণ্যবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক গৃহবধু নিহত

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১৩৫ বার পড়া হয়েছে

 

আঃজলিল,স্টাফ রিপোর্টার:- যশোরের শার্শায় পণ্যবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তানিয়া বেগম (২৫) নামে এক গৃহবধু নিহত হয়েছে। এসময় মোটরসাইকেল চালক স্বামী সেলিম হোসেন আহত হয়েছেন। বৃহষ্পতিবার (১০ এপ্রিল) রাত ৮ টার সময় যশোর- বেনাপোল মহাসড়কের শার্শার শ্যামলাগাছি নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত তানিয়া খাতুন উপজেলার লাউতাড়া গ্রামের সেলিম হোসেনের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৮ টার দিকে মোটরসাইকেলযোগে স্বামী-স্ত্রী দু’জনে নাভারণ বাজারে যাচ্ছিলো।এসময় শ্যামলাগাছি নামকস্থানে পৌঁছালে বেনাপোল বন্দর থেকে ছেড়ে আসা একটি পণ্যবাহী ট্রাক মোটরসাইকেলের পিছনে সজোরে ধাক্কা দেয়। ওই সময়ে মোটরসাইকেল চালক সেলিম ও তার স্ত্রী তানিয়া বেগম রাস্তার উপর ছিটকে পড়ে মাথায় আঘাত পেয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের দুইজনকে উদ্ধার করে শার্শা  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গৃহবধূ তানিয়া খাতুনকে মৃত ঘোষনা করেন।

এ ব্যাপারে নাভারণ হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রোকনুজ্জামান জানান, নিহতের সুরুতহাল রিপোর্টের পরে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব