আরও দুই বছর ক্ষমতায় থাকতেই যুদ্ধ দীর্ঘ করছেন বিবি নেতানিয়াহু ইসরাইলের শত্রু

বেঞ্জামিন নেতানিয়াহু-বিরোধী বিক্ষোভে উত্তাল ইসরাইল। দেশটির গোয়েন্দা সংস্থা শিন বেত-এর প্রধান রোনেন বার-কে বরখাস্ত করা এবং গাজায় আবার হামলা শুরুর প্রতিবাদে বিক্ষোভে নেমেছে দেশটির জনগণ। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে হাজারো মানুষের স্লোগানে মুখর হয়ে উঠেছে জেরুজালেম ও তেল আবিবের রাজপথ। প্ল্যাকার্ড, ব্যানার ও মশাল হাতে প্রতিবাদে ফুঁসছে পুরো ইসরাইল।