Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট

সত্য প্রকাশে সারাক্ষণ

আওয়াজ সিলেট

সত্য প্রকাশে সারাক্ষণ

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সারা দেশ

দেশে অব্যাহত ধর্ষন ও নিপীড়নের বিচারের দাবিতে ইসলামি ছাত্র আন্দোলন কুষ্টিয়ার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

By আওয়াজ সিলেট
13/03/2025 1 Min Read
0

সাইফ উদ্দীন আল-আজাদ, স্টাফ রিপোর্টার:
“খুন-ধর্ষন নিপীড়ন, রুখে দাড়াও জনগন” এই শ্লোগানকে সামনে রেখে দেশে অব্যাহত ধর্ষন ও নিপীড়নের বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে কুষ্টিয়ায় । বুধবার বিকেল ৪টায় কুষ্টিয়া পাবলিক লাইব্রেরীর সামনে ইসলামি ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলার আয়োজনে ও সর্বস্তরের জনগণের উপস্থিতিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ইসলামি ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা সভাপতি সাজ্জাদ সাব্বিরের সভাপতিত্বে ও সেক্রেটারি রুম্মানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মুফতী ফরিদ উদ্দিন আবরার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া সদর শাখার শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা সাইফ উদ্দীন আল-আজাদ,ইসলামি যুব আন্দোলন কুষ্টিয়া জেলার তথ্য ও গবেষণা সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও বিভিন্ন সংগঠন ও দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেনী পেশার ব্যক্তিবর্গ এ আন্দোলনে অংশ গ্রহণ করেন।মানববন্ধনে সরকারের কাছে দাবি তুলে নেতৃবৃন্দ বলেন, জুলাই-আগস্ট বিপ্লবের পর মানুষের প্রত্যাশা ছিল সকল শ্রেণি-পেশার মানুষ পূর্ণ নিরাপত্তা পাবে। দেশে আইনের শাসন ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠা লাভ করবে। আওয়ামী দুঃশাসন যেখানে ধর্ষণের পর সেঞ্চুরি পালনের মতো ঘটনা ঘটেছিল, বিগত আওয়ামী সরকারের শেষের ছয় বছরে তিতাল্লিশ হাজার নারী ও শিশু ধর্ষনের ঘটনা ঘটেছে বলে বিভিন্ন রিপোর্টে জানা যায় এবং গুম-খুন ছিল নিত্য-নৈমিত্তিক ঘটনা তার চির অবসান ঘটবে কিন্তু তা পুরোপুরি সম্ভব হয়নি। এর জন্য প্রয়োজন নৈতিক শিক্ষার প্রসার, সিনেমা, নাটক ও ফেসবুকসহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীলতা বন্ধ করা। আইনের শাসন কঠোরভাবে প্রয়োগ এবং নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে বিচার ত্বরান্বিত করা।সর্বোপরি মানববন্ধনে দেশবাসীকে ইসলামী অনুশাসন মেনে চলার মধ্য দিয়ে সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার জন্য উদাত্ত আহ্বান জানান ইসলামি ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ইফতার মাহফিল সম্পন্ন

Next

প্যারোলে মুক্তি পেয়ে ভাইয়ের জানাযায় যুবলীগ নেতা দিনার

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.