Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট

সত্য প্রকাশে সারাক্ষণ

আওয়াজ সিলেট

সত্য প্রকাশে সারাক্ষণ

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

প্রবন্ধমৌলভীবাজারসিলেট

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সড়ক দূ’র্ঘটনায় নি’হত ২, আ’হত ১৮

By আওয়াজ সিলেট
04/03/2025 1 Min Read
0

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-শ্রমিকবাহী পিকাপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (৩ মার্চ) দুপুরে সাতগাঁও ইউনিয়নের ঢাকা-সিলেট আঞ্চলিক মহা সড়কের সাতগাঁও চা-বাগান ফেক্টরির পাশে ঢালাই (ভাঙ্গা) নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন আমরাইল চা-বাগানের সাধনের পুত্র বিশাল (১৯) এবং একই বাগানের রাম রবি দাসের পুত্র হৃদয় রবি দাস (৩২)।

এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৮জন। এরমধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সুত্রে জানা যায়, সোমবার  সকাল ১০টার দিকে উপজেলার আমরাইল চা-বাগান থেকে শ্রমিক নিয়ে কাজে যাবার পথে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ভাঙ্গা নামক এলাকায় পিকাপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ২০জন যাত্রী আহত হন। আহতদের স্থানীয়রা উদ্ধার করে তাৎক্ষনিক শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তবরত চিকিৎসক মেডিকেল অফিসার ডা. সম্রাট কিশোর পোদ্দার জানান, আজ সকাল প্রায় সাড়ে ১০টার দিকে দুর্ঘটনায় আহত ২০জন চা-শ্রমিককে হাসপাতালে নিয়ে আসা হয়। এরমধ্যে ৮জনের অবস্থা গুরুতর খারাপ হওয়ায় মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করা হয়।

মৌলভীবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আহমদ ফয়সল জামান জানান, শ্রীমঙ্গলে দুর্ঘটনায় আহত ৮ জনকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আসার পথে দুইজন মারা যান। বর্তমানে গুরুতর ৬ জন চিকিৎসাধীন রয়েছেন।

সাতগাঁও হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সাইফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় গুরুতর আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে এবং পিকাপ গাড়ি আটক করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

ফারুকীর মতো ফ্যাসিস্ট পদত্যাগ না করলে ধ্বংস হবে শিল্প-সংস্কৃতি

Next

মনু নদী থেকে মায়ানমারের মহিলার লা/শ উদ্ধার

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.