Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

প্রবন্ধসিলেট

সিলেট মহানগর যুবদল নেতা মাধব গ্রেফতার

By আওয়াজ সিলেট
03/03/2025 1 Min Read
0

সিলেট মহানগর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক (বহিস্কৃত) জয়দীপ চৌধুরী মাধব (৩৫)কে গ্রেফতার করেছে এসএমপির কোতোয়ালি থানা পুলিশ।

রোববার (২ মার্চ) সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানার দেবকুনা গ্রাম থেকে সুনামগঞ্জ জেলা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জয়দীপ চৌধুরী মাধব সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকার অজিত চৌধুরীর ছেলে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা এডিসি মোহাম্মদ সাইফুল ইসলাম।

পুলিশ জানায়, জয়দীপ চৌধুরী মাধবের নেতৃত্বে নগরীর জেলা পরিষদের সামনে ফুটপাত থেকে কাজল মিয়া নামের এক হকারকে অপহরণ করে জিন্দাবাজার সিতারা ম্যানশনে নিয়ে ছুরি দিয়ে ভয় দেখিয়ে ১৬৫০০ টাকা চাঁদা আদায় করে ও আরও ৩০০০০ টাকা চাঁদা দাবি করে এবং তাকে কিল ঘুষি লাথি মেরে লীলাফুলা জখম করে।পরবর্তীতে পুলিশের তৎপরতায় তাকে ছেড়ে দেয়।

এ ঘটনায় জয়দীপ চৌধুরী মাধবকে প্রধান আসামি করে ৭/৮ জনের বিরুদ্ধে কাজল মিয়া অভিযোগ দায়ের করেন।  কোতোয়ালী মডেল থানার ১ মার্চ পেনাল কোডের ৩৬৫/৩৮৫/৩৮৬/৩৮৭/৩২৩/৩৪ ধারায় মামলাটি রুজু করা হয়। মামলা নং-০১।

মামলার প্রেক্ষিতে রোববার সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানার দেবকুনা গ্রামে সুনামগঞ্জ জেলা পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে মাধবকে গ্রেফতার করে এসএমপির কোতোয়ালি থানা পুলিশ।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

মহাসড়কের ওপর পড়েছিল লাশের টুকরো টুকরো অংশ

Next

ফারুকীর মতো ফ্যাসিস্ট পদত্যাগ না করলে ধ্বংস হবে শিল্প-সংস্কৃতি

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.