1. info@www.awazsylhet.com : - :
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
তোফায়েল আহমেদের জানাজা ও শেষ শ্রদ্ধা নিয়ে বিতর্ক: ‘মানসিকতার সংস্কারও জরুরি’ কালের আবর্তে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী মাটির ঘর জগন্নাথপুরে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ পরবর্তী খাদ্য সামগ্রী বিতরন ঠাকুরগাঁওয়ে হরিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে অনশন রাজশাহীতে মাদকব্যবসায়ী গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, স্বামী পলাতক কুষ্টিয়া থেকে রাজশাহী এসে নিখোঁজ রুগী বড়লেখার পরীকুন্ড ঝর্ণা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল,বাড়ছে ভিড় জগন্নাথপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদত বার্ষিকী উদযাপন

সমন্বয়কদের নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪১৭ বার পড়া হয়েছে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। সংগঠনটির নাম ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’। বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এই নাম ঘোষণা করা হয়।

সংগঠনটির আহ্বায়ক হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার। ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখসারির অন্যতম সমন্বয়ক ছিলেন তিনি।  ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী। তিনি গণতান্ত্রিক ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব ছিলেন।

এর আগে মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন এই ছাত্রসংগঠনের সঙ্গে যুক্ত আল মাশনুন জানিয়েছিলেন, ‘স্টুডেন্ট ফার্স্ট, বাংলাদেশ ফার্স্ট’ স্লোগানকে ধারণ করে হবে এই সংগঠনে।

সাবেক সমন্বয়করা জানিয়েছেন, নতুন ছাত্রসংগঠনটির নীতি হবে ‘স্টুডেন্টস ফার্স্ট’ ও ‘বাংলাদেশ ফার্স্ট’। ছাত্র-নাগরিকের স্বার্থ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করবে তারা। নতুন ছাত্রসংগঠন কারও লেজুড়বৃত্তি করবে না। কোনো ‘মাদার পার্টির’ এজেন্ডা বাস্তবায়ন করবে না। নতুন সংগঠনে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নেতৃত্ব নির্বাচন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব