
কুয়েটের ঘটনায় হতাশা প্রকাশ করে ফেসবুকে পোস্ট দেওয়ায় সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে এক শিক্ষার্থীকে রাতভর নির্যাতনের অভিযোগ উঠেছে শিবির নেতাকর্মীদের বিরুদ্ধে। নির্যাতনের শিকার শিক্ষার্থীর নাম মিজানুর রহমান রিয়াদ। তিনি কলেজের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। শিবিরের নির্যাতনে আহত রিয়াদ এখন সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন। তিনি আনজুমানে আল ইসলাহ নামের একটি দলের ছাত্র সংগঠন তালামীযে ইসলামীর কর্মী।