Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

নিজস্ব প্রতিবেদক

সিসিকের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আজম খান গ্রেফতার

By আওয়াজ সিলেট
17/02/2025 1 Min Read
0
Updated on 18/02/2025

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক ভারপ্রাপ্ত মেয়র মো. আজম খানকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত পোনে ১১টায় সিলেট মহানগর পুলিশের (এসএমপি) পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এসএমপি’র অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম সাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘন্টায় সিলেটে আরও ৫ জনকে গ্রেফতার করা হয়। এরমধ্যে সাবেক ভারপ্রাপ্ত মেয়র আজম খানও রয়েছেন। তবে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে তা জানা যায় নি।

সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য আজম খান নগরের ২৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।  ১/১১ উদ্ভূত তত্ত্বাবধায়ক সরকারের সময় সিসিকের ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বে ছিলেন। তৎকালীন মেয়র বদরউদ্দিন আহমদ কারাবন্দি হলে আজম খানকে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব দেয়া হয়। সবশেষ ২০২৩ সালে অনুষ্ঠিত সিসিক নির্বাচনে ২৭ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন তিনি।

আজম খান নগরীর মোগলাবাজার থানা এলাকার পাঠান পাড়া খান বাড়ির বাসিন্দা।

 

গত ২৪ ঘন্টার অভিযানে আজম খান ছাড়া অন্য গ্রেফতারকৃতরা হলেন- নগরীর বারুতখানার বাসিন্দা, ছাত্রলীগ কর্মী সাইরুল কবীর সঞ্জয় (২৯), একই এলাকার বাসিন্দা ও বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের ক্রীড়া সম্পাদক সানি কবীর (২৯), দক্ষিণ সুরমার তেতলি এলাকার বাসিন্দা, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত মকন মিয়া এবং সিলেট জেলা তাঁতী লীগের পাঠাগার বিষয়ক সম্পাদক, দক্ষিণ সুরমার বানেশ্বরপুরের বাসিন্দা মো. ময়নুল ইসলাম (৩৮)।

পুলিশ জানায়, অপারেশন ডেভিল হান্টে সিলেট নগরীতে এ পর্যন্ত অর্ধশতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

সিলেটে ট্রাক থেকে ৩০১ বস্তা ভারতীয় চিনি জব্দ, গ্রেফতার ১

Next

হলুদ রঙের ফুলকপি চাষে লাভের মুখ দেখছেন কৃষকরা

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.