
শীর্ষ মুরব্বিদের বয়ান, মুসল্লিদের নফল ইবাদত-বন্দেগি, তসবিহ-তাহলিল, জিকির-আসগারের মধ্যদিয়ে শনিবার বিশ্ব ইজতেমার শেষ ধাপের দ্বিতীয় দিন অতিবাহিত হয়েছে। আজ দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এবারের বিশ্ব ইজতেমা শেষ হবে। বিষয়টি নিশ্চিত করেছেন ইজতেমার মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ আবু সায়েম।