
কুড়িগ্রামের ফুলবাড়ীর নাওডাঙ্গা ইউনিয়নের কৃষ্ণানন্দবকসী সীমান্তের ভেতরে ঢুকে পাঁচ কৃষককে মারধর করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা। শুক্রবার দুপুরে সীমান্তের ৯৩০নং আন্তর্জাতিক সীমানা পিলারের ৮নং সাবপিলারের পাশে প্রায় পাঁচশ গজ ভেতরে কৃষ্ণানন্দবকসী গ্রামে এ ঘটনা ঘটে। পরে গ্রামবাসীর তাড়া খেয়ে বিএসএফ সদস্যরা দৌড়ে ওপারে চলে যান।