Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

বিনোদন

টিকটক তারকা ‘সাইকো আরবাব’র রহস্যময় মৃত্যু

By আওয়াজ সিলেট
10/02/2025 1 Min Read
0

সাইকো আরবাব’ নামে পরিচিত পাকিস্তানের জনপ্রিয় টিকটক তারকা সিমা গুলের আকস্মিক মৃত্যু হয়েছে। গত শুক্রবার পেশোয়ারে নিজ বাড়িতে তার রহস্যজনক মৃত্যু নিয়ে এরইমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে। সেই সঙ্গে সামাজিক মাধ্যমজুড়ে পড়েছে শোকের ছায়া।

মৃত্যুর রহস্য

ইসলামাবাদে বসবাসকারী সিমা গুলের ভাই মুহাম্মদ ইয়াসিন পুলিশের কাছে জানিয়েছেন, তার বোনের স্বাস্থ্য হঠাৎ করেই অবনতি ঘটে। তিনি বলেন, সিমা গুল তার ওয়ারসাক রোডের বাড়িতে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে লেডি রিডিং হাসপাতালে (LRH) নেওয়ার চেষ্টা করা হলে পথেই তার মৃত্যু হয়।

মৃতের ভাই মুহাম্মদ ইয়াসিন জানান, তার বোনের এই আকস্মিক মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তার ধারণা, এটি কোনো বিষাক্ত পদার্থ গ্রহণের কারণে হতে পারে অথবা স্বাভাবিক শারীরিক অসুস্থতা থেকেও ঘটতে পারে।

তবে শত্রুতার কারণে হত্যার আশঙ্কার বিষয়টি নাকচ করে দেন তিনি।

এদিকে পুলিশ সিমা গুলের বাড়ি থেকে গুরুত্বপূর্ণ আলামত সংগ্রহ করেছে এবং তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এখনো হাতে আসেনি। রিপোর্ট পেলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।

ভক্তদের মধ্যে শোকের ছায়া

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘সাইকো আরবাব’ খ্যাত সিমা গুলের আকস্মিক মৃত্যুতে তার ভক্তরা বেশ শোকাহত। তিনি টিকটকে তার অনবদ্য কন্টেন্ট শেয়ার করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এই প্লাটফর্মে তার বিশাল ফ্যান-ফলোয়ার ছিল।

জল্পনা-কল্পনা না করার আহ্বান

এ অবস্থায় কর্তৃপক্ষ তার ভক্ত-সমর্থকদের ও জনগণকে গুজব না ছড়ানোর অনুরোধ জানিয়েছেন। সেই সঙ্গে সরকারি রিপোর্ট প্রকাশের আগে কোনো রকম অনুমান বা ধারণা প্রসূত জল্পনা-কল্পনা না করার আহ্বান জানিয়েছেন।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

আমরা দল-নেতা বুঝি না, প্রকল্পের বাস্তবায়ন চাই

Next

শাহ আরফিন সড়কে পুলিশ-সিন্ডিকেটে চাঁদাবাজির মহোৎসব

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.