1. info@www.awazsylhet.com : - :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সর্বশেষ :
কালের আবর্তে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী মাটির ঘর জগন্নাথপুরে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ পরবর্তী খাদ্য সামগ্রী বিতরন ঠাকুরগাঁওয়ে হরিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, তদন্তে পুলিশ বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে অনশন রাজশাহীতে মাদকব্যবসায়ী গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, স্বামী পলাতক কুষ্টিয়া থেকে রাজশাহী এসে নিখোঁজ রুগী বড়লেখার পরীকুন্ড ঝর্ণা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল,বাড়ছে ভিড় জগন্নাথপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদত বার্ষিকী উদযাপন বাবার জানাজায় উপস্থিত হতে সাত ঘণ্টার প্যারোল, আবেগঘন পরিবেশে শেষ বিদায় সাবেক এমপি দবিরুল ইসলামের

চট্টগ্রামে ছাত্রলীগ নেতা মনির গ্রেফতার

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫১৮ বার পড়া হয়েছে

চট্টগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা ও বিস্ফোরক আইনের মামলায় মো. মনির (৩৭) নামে ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে নগরীর চান্দগাঁও থানা পুলিশ।

গ্রেফতার মনির ভোলার লালমোহন থানার চরলক্ষী হাফিজ সরদারের বাড়ির মো. হানিফের ছেলে। তিনি পরিবারের সঙ্গে চান্দগাঁও থানার মোহরা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে চান্দগাঁও থানার মোহরা কাজীরহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রজনতার ওপর হামলা ও বিস্ফোরক আইনে গত নভেম্বরে দায়ের হওয়া এক মামলায় এজাহারনামীয় আসামি মো. মনিরকে গ্রেফতার করা হয়েছে। মনির নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য। তাকে শনিবার দুপুরে ওই মামলায় আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব