আন্তর্জাতিক আইন লঙ্ঘন শূন্যরেখায় বৈদ্যুতিক পিলারে সার্চলাইট বসালো বিএসএফ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলসুতি গাটিয়ার ভিটা সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বৈদ্যুতিক পিলার (খুঁটি) স্থাপন করে তাতে সার্চলাইট বসিয়েছে বিএসএফ। পরে বিজিবির বাধায় তারা কাজ বন্ধ করে দেন। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
শুক্রবার (৩১ জানুয়ারী)দুপুরে বিজিবি ও বিএসএফের মধ্যে কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।