Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট

সত্য প্রকাশে সারাক্ষণ

আওয়াজ সিলেট

সত্য প্রকাশে সারাক্ষণ

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

শিক্ষাসারা দেশ

দশম গ্রেডের দাবিতে প্রাথমিক শিক্ষকদের সমাবেশ

By আওয়াজ সিলেট
25/01/2025 1 Min Read
0

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন কাঠামো দশম গ্রেডে উন্নীত করার দাবিতে শহিদ মিনারে সমাবেশ করছেন শিক্ষকরা। শুক্রবার সকাল ১০টায় দেশের বিভিন্ন জেলার প্রাথমিক সহকারী শিক্ষকরা সেখানে জড়ো হন। বেলা সাড়ে ১১টায় পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হয় সমাবেশ।

সমাবেশে শিক্ষকরা জানান, দাবি না মানলে আন্দোলন আরও কঠোর হবে। ১৩তম গ্রেডের মাধ্যমে শিক্ষকদের তৃতীয় শ্রেণির কর্মচারী হিসাবে মূল্যায়ন করা হয়েছে। এমন গ্রেডে থাকা মানেই শিক্ষকদের অমর্যাদা করা। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা দশম গ্রেডে বেতন পেলে আমরা নই কেন? আমাদের সঙ্গে বৈষম্য করা হয়েছে। সোনার বাংলায় আর কোনো বৈষম্য দেখতে চাই না আমরা। দশম গ্রেডের বাস্তবায়ন দ্রুত হোক।

ফরিদপুর বিভাগীয় সমন্বয়ক ইমরান হোসেন বলেন, ‘পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষকরা যে যোগ্যতায় চাকরি করেন আমরাও সেই যোগ্যতায় চাকরি করি। তারা দশম গ্রেডের হলেও আমরা ১৩তম গ্রেডে পড়ে আছি! সহজ বাংলায় যাকে বলে থার্ড ক্লাস।’

মাগুরার শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শামীম হোসেন বলেন, ‘প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা একজন শিক্ষার্থীর শিক্ষাজীবন ভিত্তির কারিগর। যেখানে আমরা ভিত্তি তৈরি করে দিই সেখানে আমাদের সঙ্গেই এত বৈষম্য হয়! আমরা দশম গ্রেডের বাস্তবায়ন চাই।’

সমাবেশে শিক্ষকরা বলেন, ‘দাবি মোদের একটাইÑদশম গ্রেড চাই চাই’, ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘জেগেছে রে জেগেছে, শিক্ষকসমাজ জেগেছে’ বলে স্লোগান দিতে থাকেন।

উল্লেখ্য, বর্তমানে ১৩তম গ্রেডের বেসিক বেতন ১১ হাজার টাকা। দশম গ্রেডে তা বেড়ে দাঁড়াবে ১৬ হাজার টাকায়।

এর আগে, দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে মানববন্ধন করেন সরকারি প্রাথমিক সহকারী শিক্ষকরা। তারা সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক সমন্বয় পরিষদের ব্যানারে এ সমাবেশ করেন।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

ভারত-বাংলাদেশ সম্পর্ক অন্যদের ওপর নির্ভর করে না

Next

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর পরিচালনায় আগ্রহী সৌদি আরবের প্রতিষ্ঠান

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.