Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

পরিবেশ ও জীববৈচিত্রপ্রবন্ধমৌলভীবাজারসিলেট

চা বোর্ডে নিয়োগ, আবেদন ফি ২০০ টাকা

By আওয়াজ সিলেট
24/01/2025 2 Min Read
0

মৌলভীবাজার জেলায় অবস্থিত বিভিন্ন চা বাগানের জন্য ৪টি পদে জনবল নিয়োগ দেবে বাংলাদেশ চা বোর্ড। আগ্রহীরা আগামী ২০ ফেব্রুয়ারি অফিস চলাকালীন সময় পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদনপত্র ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে।

চাকরির ধরন: অস্থায়ী

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

কর্মস্থল: মৌলভীবাজার

পদের নাম: মহাব্যবস্থাপক

পদের সংখ্যা: ১টি

বেতন স্কেল: আলোচনাসাপেক্ষ

যোগ্যতা: (১) প্রার্থীর যে কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসহ ৪ (চার) বছরের স্নাতক ডিগ্রি অথবা ২য় শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তবে কৃষি/উদ্ভিদ বিজ্ঞান/চা চাষ সংক্রান্ত বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স ন্যূনতম ৪৫ বছর।

(২) প্রার্থীর চা চাষ, চা উৎপাদন, চা প্রক্রিয়াজাতকরণ, বাজারজাতকরণ ও চা বাগান ব্যবস্থাপনার ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

(৩) প্রার্থীকে কোনো প্রতিষ্ঠিত চা বাগানে ব্যবস্থাপক পদে কমপক্ষে ৫ (পাঁচ) বছর এবং উপব্যবস্থাপক/সহকারী ব্যবস্থাপক পদে কমপক্ষে ৫ (পাঁচ) বছরসহ ১০ (দশ) বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে দক্ষ ব্যক্তিদের ক্ষেত্রে অভিজ্ঞতার সময়সীমা শিথিলযোগ্য।

(৪) প্রার্থীর শ্রম আইন, কর আইন, ভূমি বিষয়ক আইন, করপোরেট আইন, সিকিউরিটিস আইন, কোম্পানি আইনসহ প্রাসঙ্গিক অন্যান্য আইন ও বিধি-বিধান সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। তাকে নেগোশিয়েশনে দক্ষ এবং আকর্ষণীয় ব্যক্তিত্বসম্পন্ন ও সদালাপি হতে হবে।

পদের নাম: উপব্যবস্থাপক

পদসংখ্যা: ২টি।

বেতন স্কেল: আলোচনাসাপেক্ষে।

যোগ্যতা: (১) ন্যূনতম স্নাতক পাশ। বিএসসি (সম্মান), এমএসসি-উদ্ভিদ বিজ্ঞান/মৃত্তিকা বিজ্ঞান/কৃষিতত্ত্ব/ফরেস্ট্রি বিষয়ে ডিগ্রিধারী ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স অনূর্ধ্ব ৪০ বছর৷

(২) সহকারী ব্যবস্থাপক/উপব্যবস্থাপক হিসাবে কোনো প্রতিষ্ঠিত চা বাগানে ন্যূনতম ৩ বছরের বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে।

(৩) নিয়োগের পরবর্তী ১২ (বারো) মাস দক্ষতার সঙ্গে সন্তোষজনকভাবে চাকরি করতে পারলে ব্যবস্থাপক পদে উন্নীত করা হবে।

পদের নাম: সহকারী ব্যবস্থাপক (মাঠ)

পদসংখ্যা: ১টি

বেতন স্কেল: ২৩,০০০-৫৫,৪৭০ টাকা স্কেলে বাংলাদেশ চা বোর্ডের অনুমোদিত হারে বেতন ও ভাতাদি প্রাপ্য হবেন।

যোগ্যতা: (১) ন্যূনতম স্নাতক পাশ। বিএসসি (অনার্স) উদ্ভিদ বিজ্ঞান/মৃত্তিকা বিজ্ঞান/কৃষিতত্ত্ব বিষয়ে ডিগ্রিধারী ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স ২১ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে ।

পদের নাম: সহকারী ব্যবস্থাপক (কারখানা)

পদের সংখ্যা: ১টি

বেতন স্কেল: ২৩,০০০-৫৫,৪৭০ টাকা স্কেলে বাংলাদেশ চা বোর্ডের অনুমোদিত হারে বেতন ও ভাতাদি প্রাপ্য হবেন।

যোগ্যতা: বিএসসি/ডিপ্লোমা (মেকানিকাল ইঞ্জিনিয়ার) বিষয়ে ডিগ্রি থাকতে হবে। বয়স ২১ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।

আবেদনপত্র সংগ্রহ: বাংলাদেশ চা বোর্ডের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।

আবেদনের ঠিকানা: সচিব, বাংলাদেশ চা বোর্ড, প্রধান কার্যালয়, ১৭১-১৭২, বায়েজিদ বোস্তামী সড়ক, নাসিরাবাদ, চট্টগ্রাম-৪২১০। আবেদনপত্র ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে।

আবেদন ফি: সচিব, বাংলাদেশ চা বোর্ড, চট্টগ্রামের অনুকূলে পরীক্ষার ফি বাবদ ২০০ টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করতে হবে। টাকা জমার রশিদ অবশ্যই আবেদনপত্রের সঙ্গে পাঠাতে হবে।

আবেদনের শেষ সময়: ২০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ অফিস চলাকালীন সময় পর্যন্ত আবেদন করতে পারবেন।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

সিলেটে আবাসিক হোটেলে অভিযান, ১৩ যুবক-যুবতী গ্রেফতার

Next

নায়িকা রুবিনার হাতিরঝিল কাণ্ড: খোঁজ মিলেছে সেই গাড়ি মালিকের

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel
Executive Editor: Mehrab Hossain Junel

Contact: +447472703561
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.