1. info@www.awazsylhet.com : - :
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
বড়লেখার পরীকুন্ড ঝর্ণা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল,বাড়ছে ভিড় জগন্নাথপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদত বার্ষিকী উদযাপন বাবার জানাজায় উপস্থিত হতে সাত ঘণ্টার প্যারোল, আবেগঘন পরিবেশে শেষ বিদায় সাবেক এমপি দবিরুল ইসলামের বর্জ্য অপসারণ তদারকি করলেন রাসিক প্রশাসক রিটন বাগমারা’য় মবের কবলে মাছ ব্যবসায়ী ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে নিয়োগে তদবির-স্বজনপ্রীতির সুযোগ নেই: মির্জা ফখরুল জগন্নাথপুরে ডাক্তার সুমাইয়া লিমা আলীকে সংবর্ধনা বাবা-মা ছাড়া ঈদ,চারিদিকে অপার শূণ্যতা আর হাহাকার! না ফেরার দেশে সাবেক এমপি দবিরুল ইসলাম উত্তরবঙ্গের রাজনীতির এক অধ্যায়ের অবসান বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাজ্জাদ আলী শিপলু ঈদ শুভেচ্ছা।

গাজীপুরে ঝুট গুদামের আগুন নিয়ন্ত্রণে

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ৪৯১ বার পড়া হয়েছে

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ীতে ঝুটের গুদামে লাগা আগুন দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। মঙ্গলবার রাত সাড়ে আটটায় মহানগরীর আমবাগ নজরদিঘী এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত দশটা ১০ মিনিটে তা নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে আমিনুলের ঝুটের গোডাউনে আগুন লাগে। পরে মুহূর্তের মধ্যে পাশে থাকা আরও দুটি গোডাউনে তা ছড়িয়ে পড়ে।

প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ভোগড়া মডার্ন ও জয়দেবপুর থেকে আরও দুটি ইউনিট যোগ দেয়। ততক্ষণে আগুনে তিনটি গুদামের মালামাল পুড়ে যায়। তিন গোডাউনের মালিক আমিনুল ইসলাম, বিল্লাল ও সানাউল্লাহ।

কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে ফয়ার সার্ভিসের চার ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তিনি বলেন, আশেপাশে পানি না থাকায় আগুন নেভাতে প্রচুর বেগ পেতে হয়েছে।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানাতে পারেনি ফায়ার সার্ভিস। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব