1. info@www.awazsylhet.com : - :
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
বড়লেখার পরীকুন্ড ঝর্ণা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল,বাড়ছে ভিড় জগন্নাথপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদত বার্ষিকী উদযাপন বাবার জানাজায় উপস্থিত হতে সাত ঘণ্টার প্যারোল, আবেগঘন পরিবেশে শেষ বিদায় সাবেক এমপি দবিরুল ইসলামের বর্জ্য অপসারণ তদারকি করলেন রাসিক প্রশাসক রিটন বাগমারা’য় মবের কবলে মাছ ব্যবসায়ী ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে নিয়োগে তদবির-স্বজনপ্রীতির সুযোগ নেই: মির্জা ফখরুল জগন্নাথপুরে ডাক্তার সুমাইয়া লিমা আলীকে সংবর্ধনা বাবা-মা ছাড়া ঈদ,চারিদিকে অপার শূণ্যতা আর হাহাকার! না ফেরার দেশে সাবেক এমপি দবিরুল ইসলাম উত্তরবঙ্গের রাজনীতির এক অধ্যায়ের অবসান বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাজ্জাদ আলী শিপলু ঈদ শুভেচ্ছা।

তোমার জন্য জন্মাবধি

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ৪৮৪ বার পড়া হয়েছে

এক জন্ম  ধরে অপেক্ষা করে আছি

তোমায় একবার দেখবো বলে

তোমার হাতের নরম স্পর্শ, তোমার মুখে অস্ফুট আমার নাম

শব্দের উচ্চারণ

বড় বেশি চাইছি

একটি বার।

তোমার কাঁধ অবধি নেমে আসা চুল

বেশি কিছু চেয়ে করেছি কি ভুল?

আমার এক জনম অপেক্ষার কাছে এসব চাওয়া কি সত্যি খুব বেশি?

তোমার চুলের ছোঁয়া আঙুলে মাখবো বলে আমি স্পর্শ করিনি কোন কাশফুল।

তোমায় শুনবো বলে শুনিনি কোন কবিতার উজল পংক্তিমালা।

তোমার কোমল ছোঁয়ার কাছে ম্লান

যেন তুলোর নীরবতা।

অতঃপর ছন্দে ছন্দে একে চলি তোমার মুখশ্রী, তোমার অবয়ব

তুমি আমার

কী সহজ করে নিয়েছি এ মহার্ঘ সত্য!

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব