1. info@www.awazsylhet.com : - :
সোমবার, ০১ জুন ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বড়লেখার পরীকুন্ড ঝর্ণা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল,বাড়ছে ভিড় জগন্নাথপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদত বার্ষিকী উদযাপন বাবার জানাজায় উপস্থিত হতে সাত ঘণ্টার প্যারোল, আবেগঘন পরিবেশে শেষ বিদায় সাবেক এমপি দবিরুল ইসলামের বর্জ্য অপসারণ তদারকি করলেন রাসিক প্রশাসক রিটন বাগমারা’য় মবের কবলে মাছ ব্যবসায়ী ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে নিয়োগে তদবির-স্বজনপ্রীতির সুযোগ নেই: মির্জা ফখরুল জগন্নাথপুরে ডাক্তার সুমাইয়া লিমা আলীকে সংবর্ধনা বাবা-মা ছাড়া ঈদ,চারিদিকে অপার শূণ্যতা আর হাহাকার! না ফেরার দেশে সাবেক এমপি দবিরুল ইসলাম উত্তরবঙ্গের রাজনীতির এক অধ্যায়ের অবসান বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাজ্জাদ আলী শিপলু ঈদ শুভেচ্ছা।

সিলেটে পৌনে ৩ কোটি টাকার চোরাচালানের মালামাল জব্দ

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

সিলেটে পৌনে ৩ কোটি টাকার চোরাচালানের মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। শনিবার (১৮ জানুয়ারি) সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে এসব চোরাচালানের মালামাল জব্দ করা হয়।

বিজিবি জানায়,  গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট এবং সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় তামাবিল, সংগ্রাম, প্রতাপপুর, পান্থুমাই, শ্রীপুর, বিছনাকান্দি, কালাসাদেক, কালাইরাগ এবং বাংলাবাজার বিওপি কর্তৃক অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় কমলা, চিনি, মহিষ, মেলনোর স্কিন ক্রিম, আইবল ক্যান্ডি, অলিভ ওয়েল, মদ, ফেন্সিডিল, বাংলাদেশ থেকে পাচারকালে রসুন, কুইচা এবং চোরাচালানের মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রাক জব্দ করে।

জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ২ কোটি ৮১ লক্ষ ২৩ হাজার ৩০০ টাকা।

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল হাফিজুর রহমান জানান, উর্ধ্বতন সদরের নির্দেশে সীমান্ত এলাকায় চোরাকারবার প্রতিরোধ এবং নিরাপত্তা ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। এর ধারাবাহিকতায় চোরাই পণ্যের চালানগুলো জব্দ করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব