1. info@www.awazsylhet.com : - :
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
জগন্নাথপুর সাংবাদিক ফোরামের আহ্বায়ক কমিটির অনুষ্ঠিত সভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত বড়লেখায় ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা নির্মাণাধীন সেপটিক ট্যাংকে পড়ে প্রাণ গেল তরুণ শ্রমিকের রাজশাহীতে ব্ল্যাক মেইল করে বিয়ে বড়লেখায় প্রধানমন্ত্রীর বিশেষ ভাতা পাবেন প্রায় ৫ হাজার অসচ্ছল চা বাগানের শ্রমিক বড়লেখার একজন মানবিক ইউএনও গালিব চৌধুরীর বিদায় বাঘায় অটোরিক্সা চোর গ্রেফতার জগন্নাথপুরে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ নিহত ১ জগন্নাথপুরে মরহুম ওলিউর রহমান মালেকা জনকল্যান ট্রাষ্টের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরন। পুঠিয়ায় চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হত্যা

নিক্সন চৌধুরীকে গ্রেফতারের গুঞ্জন, অবশেষে যা জানা গেল

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ৪৮৬ বার পড়া হয়েছে

ফরিদপুরের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সনকে গ্রেফতার করা হয়েছে সামাজিকমাধ্যমে এমন খবর ছড়িয়েছে। এরসঙ্গে নিক্সন চৌধুরীর একটি ছবিও ভাইরাল হয়েছে। তবে ফরিদপুরের সাবেক এই সংসদ সদস্যকে গ্রেফতারের তথ্যটি গুজব বলে জানিয়েছে ফ্যাক্টচেক প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার।

ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের মাঝখানে চেক শার্ট পরিহিত অবস্থায় রয়েছেন মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন। মুখে খোঁচা দাড়িও রয়েছে।

তবে রিউমর স্ক্যানার জানিয়েছে, নিক্সন চৌধুরীর ছবিটি সম্পাদিত। মূলত যৌথবাহিনীর হাতে কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর এহসান উল্লাহর আটকের ছবিতে নিক্সন চৌধুরীর মুখের অংশ যুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান দলটির নেতাকর্মীসহ আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্যরা। ওই সময়ের পর থেকে ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সনের অবস্থান নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নির্ভরযোগ্য সূত্রে পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব