1. info@www.awazsylhet.com : - :
সোমবার, ০১ জুন ২০২৬, ১২:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বড়লেখার পরীকুন্ড ঝর্ণা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল,বাড়ছে ভিড় জগন্নাথপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদত বার্ষিকী উদযাপন বাবার জানাজায় উপস্থিত হতে সাত ঘণ্টার প্যারোল, আবেগঘন পরিবেশে শেষ বিদায় সাবেক এমপি দবিরুল ইসলামের বর্জ্য অপসারণ তদারকি করলেন রাসিক প্রশাসক রিটন বাগমারা’য় মবের কবলে মাছ ব্যবসায়ী ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ে নিয়োগে তদবির-স্বজনপ্রীতির সুযোগ নেই: মির্জা ফখরুল জগন্নাথপুরে ডাক্তার সুমাইয়া লিমা আলীকে সংবর্ধনা বাবা-মা ছাড়া ঈদ,চারিদিকে অপার শূণ্যতা আর হাহাকার! না ফেরার দেশে সাবেক এমপি দবিরুল ইসলাম উত্তরবঙ্গের রাজনীতির এক অধ্যায়ের অবসান বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সাজ্জাদ আলী শিপলু ঈদ শুভেচ্ছা।

সিলেটে আল হামরা শপিং সিটি’র জুয়েলারি দোকানে দুঃসাহসিক চুরি!

আওয়াজ সিলেট
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ২৩৭ বার পড়া হয়েছে

সিলেট মহানগরীর অভিজাত শপিং মল ‘আল হামরা শপিং সিটি’র একটি জুয়েলারি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোরেরা ওই জুয়েলারি দোকান থেকে প্রায় আড়াই শ ভরি স্বর্ণ চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ওই জুয়েলারি দোকানের স্বত্বাধিকারী।

জানা যায়, বুধবার দিবাগত (০৯ জানুয়ারি) রাত অথবা বৃহস্পতিবার সকালের কোনো এক সময়ে আল হামরা শপিং সিটির চতুর্থ তলার নুরানি জুয়েলারি নামক দোকানের (নং-৪৩১, ৪৩৩ ও ৪৩৫) শাটারের তালা ভেঙে এসব স্বর্ণ চুরি করে নিয়ে যায়। যাওয়ার সময় চোরচক্র দোকানে নতুন তালা লাগিয়ে দিয়ে যায়।

সকালে দোকানের মালিক-কর্মচারীরা এসে বিষয়টি দেখতে পেয়ে নতুন তালা ভেঙে ঢুকে স্বর্ণ চুরির বিষয়টি অবগত হন। খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নুরানি জুয়েলারির স্বত্বাধিকারী দেওয়ান মো. জাবেদ চৌধুরী গণমাধ্যমকে বলেন- দোকানে প্রায় আড়াই শ ভরি স্বর্ণ ছিলো, সব নিয়ে গেছে চোরেরা। যাওয়ার সময় শার্টারে নতুন তালা লাগিয়ে গেছে।

তিনি বলেন- দোকানে সিসিটিভি ক্যামেরা ছিলো। কিন্তু চোরেরা যাওয়ার সময় সিসিটিভ ক্যামেরার ডিভিআর নিয়ে যায়। যার ফলে চোর বা চোরেদের এখন পর্যন্ত শনাক্ত করা যাচ্ছে না। তবে পুলিশ শপিং মলের অন্যান্য সিসিটিভ ক্যামেরার ফুটেজ সংগ্রহ করছে।

এবষিয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন- প্রায় আড়াই শ ভরি স্বর্ণ চুরি হয়েছে বলে দোকানটির মালিক মৌখিকভাবে অভিযোগ করেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইন্টেল ওয়েব