Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট

সত্য প্রকাশে সারাক্ষণ

আওয়াজ সিলেট

সত্য প্রকাশে সারাক্ষণ

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

অপরাধসিলেট

বিশ্বনাথে দোকান ভাংচুর করে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে

By আওয়াজ সিলেট
04/10/2023 1 Min Read
0

সিলেটের বিশ্বনাথে একটি দোকানে চাঁদা না পেয়ে হামলা করে ভাংচুরের অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে। মারধর করায় গুরুতর আহত হয়েছেন ব্যবসায়ী। সেই সাথে ক্যাশবাক্স থেকে নগদ প্রায় ২ লক্ষ ৬০ হাজার টাকা লুট করে নিয়েছেন ছাত্রলীগ নেতারা। এমন অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির সত্বাধিকারী মো. নুরুল ইসলাম।

বুধবার (৪ অক্টোবর) সকাল ১১টার দিকে বিশ্বনাথ বাজারে মেসার্স সৌখিন ট্রেডার্স নামে ওই দোকানে হামলা চালায় দুর্বৃত্তরা।

মেসার্স সৌখিন ট্রেডার্সের সত্ত্বাধিকারী মো. নুরুল ইসলাম বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সিলেট-২ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী শফিকুর রহমান চৌধুরীর নির্বাচনী ব্যয় বাবদ আমার কাছে চাঁদা দাবি করেছিল সন্ত্রাসীরা। আমি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা আমাকে মারধর করে। দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে আমার দোকানপাট ভাংচুর করা হয় এবং আমার ক্যাশবাক্স ভেঙে নগদ ২ লক্ষ ৬০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় সন্ত্রাসীরা।

জানা যায়, বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সভাপতি সর্বরথী পাবু এবং মহাসচিব মোবারক হোসেনের নেতৃত্বে ১৫-২০ জন যুবক মোটরসাইকেল যোগে এসে দোকানে প্রবেশ করেন। এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্যয় বাবদ ৩০ লক্ষ টাকা ম্যানেজ করার জন্য তারা এসে চাঁদা দাবি করেন। এ সময় চাঁদা দিতে অস্বীকৃতি জানান দোকান মালিক। দুর্বৃত্তরা দোকান মালিক মো. নুরুল ইসলামের ওপর হামলা চাল‍ায় এবং দোকান ভাঙচুর করে।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ব্যবসায়ী নুরুলকে উদ্ধার করে সিলেট নর্থ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। বর্তমানে সেই হাসপাতালে চিকিৎসাধীন আছেন ব্যবসায়ী মো. নুরুল ইসলাম।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

জকিগঞ্জে স্কাইলাইন স্পোর্টিং ক্লাবের কোচের ওপর হামলা

Next

সম্প্রচার

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.