Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সারা দেশ

মোহাম্মদগঞ্জ বাজার ব্যবসায়ী আবিদ আলীর মৃত্যুতে বনিক সমিতির শোকসভা ও দোয়া মাহফিল

By আওয়াজ সিলেট
08/11/2026 2 Min Read
0

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী মোহাম্মদগঞ্জ বাজারের এক নিষ্ঠাবান ও বিশিষ্ট ব্যবসায়ী আবিদ আলীর অকাল মৃত্যুতে বাজার পরিচালনা কমিটি ও সর্বস্তরের ব্যবসায়ীদের উদ্যোগে এক শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ ৬ নভেম্বর (শুক্রবার) পবিত্র জুমার নামাজ শেষে মোহাম্মদগঞ্জ বাজার প্রাঙ্গণে এই শোকসভার আয়োজন করা হয়। মোহাম্মদ গঞ্জ বাজার পরিচালনা কমিটির উপদেষ্টা জুলফিকার আলির সভাপতিত্বে ও সাইফুল খান ও আব্দাল হোসেন এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত শোকসভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আবু হুরায়রা খান।

বক্তব্য রাখেন, বাজার কমিটির উপদেষ্টা সদস্য আজাদ মিয়া তালুকদার, সভাপতি স্বপন মিয়া, সহ সভাপতি আক্তারুজ্জামান আক্তার, সাধারণ সম্পাদক খোকন মিয়া, সহ সাধারণ সম্পাদক আবুল লেইছ, সাবেক কোষাধ্যক্ষ সালাতুর রহমান, বিএনপি নেতা সালাউদ্দিন আহমদ প্রমুখ।

বক্তারা মরহুমের স্মৃতিচারণ করে বলেন, “তিনি শুধু একজন সফল ব্যবসায়ীই ছিলেন না, বরং মোহাম্মদগঞ্জ বাজারের একজন অত্যন্ত সৎ, নম্র ও পরোপকারী মানুষ ছিলেন। বাজারের সার্বিক উন্নয়ন ও ব্যবসায়ীদের ঐক্য বজায় রাখতে তাঁর অবদান আমরা সবসময় শ্রদ্ধার সাথে স্মরণ করব। তাঁর এই আকস্মিক চলে যাওয়া আমাদের ব্যবসায়ী সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি।”

শোকসভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে মহান আল্লাহ তায়ালার দরবারে মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করার প্রার্থনা করা হয়।

উক্ত শোকসভা ও দোয়া মাহফিলে মোহাম্মদগঞ্জ বাজার পরিচালনা কমিটির উপদেষ্টা জুলফিকার আলি, আব্দুল মালিক, ইউনুছ মিয়া, আজাদ মিয়া তালুকদার, খসরু মিয়া, লিয়াকত হোসেন অমৃত ও মোহাম্মদ গঞ্জ বাজার পরিচালনা কমিটির সভাপতি স্বপন মিয়া, সহ সভাপতি আক্তারুজ্জামান আক্তার, শামছুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ খোকন মিয়া, সহ সাধারণ সম্পাদক শাহেদ আলম, মোঃ আবুল লেইছ, সাংগঠনিক সম্পাদক কাজী মুজাক্কির আহমদ, সহ সাংগঠনিক চয়ন আচার্য্য, কোষাধ্যক্ষ মোঃ কাহার মিয়া, সহ কোষাধ্যক্ষ সহিবুর রহৃান, প্রচার সম্পাদক মোঃ মুজাক্কির মিয়া, সহ প্রচার সম্পাদক মোঃ সেলিম সহ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

অ্যাপসের মাধ্যমে সার সুপারিশ কার্যক্রম পরিদর্শন

Next

রাজশাহীতে চলছে নবান্ন উৎসব মেলা

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel

Contact:
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.