Skip to content
  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
আওয়াজ সিলেট আওয়াজ সিলেট আওয়াজ সিলেট
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • সারা দেশ
    • ঢাকা
    • চট্টগ্রাম
    • খুলনা
    • বরিশাল
    • রাজশাহী
    • রংপুর
    • সিলেট
    • ময়মনসিংহ
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • বিনোদন
  • জীবনযাপন
    • ফিচার
    • খাদ্য ও পুষ্টি
    • সম্পর্ক
  • আইন-আদালত
  • আরো
    • ইসলামিক
    • ধর্ম
    • খেলাধুলা
    • শিল্প-সাহিত্য
    • পড়ালেখা
    • সম্পাদকীয়
  • বিজ্ঞপ্তি
  • যোগাযোগ
Subscribe
Close

Search

সিলেট

বড়লেখা হাজিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন পরিচালনায় ৮ সদস্যের কমিটি গঠন

By আওয়াজ সিলেট
06/11/2026 2 Min Read
0

 

হানিফ পারভেজ,বড়লেখ প্রতিনিধি :-

মৌলভীবাজারের বড়লেখা হাজিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন আয়োজনের লক্ষ্যে ৮ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। বড়লেখা পৌরসভার প্রশাসক নাঈমা নাদিয়ার অনুমোদনে এ কমিটি গঠন করা হয়।

গত ২৫ জুন অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রশাসনের একজন সদস্যের সমন্বয়ে গঠিত কমিটিতে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে বড়লেখা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্ণী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীনকে। সদস্য সচিব করা হয়েছে বড়লেখা পৌরসভার প্রকৌশলী আব্দুল খালিককে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—বড়লেখা হাজিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক হাজী আব্দুল গনি, সদস্য সচিব আব্দুল হক, উপজেলা জামায়াতের নায়েবে আমির ফয়ছল আহমদ, উপজেলা বিএনপি নেতা আব্দুল কাদির পলাশ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদ ও জিল্লুর রহমান।

গঠিত কমিটি বাজার ব্যবস্থাপনা সংক্রান্ত প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান এবং ভোটার তালিকা প্রস্তুতের দায়িত্ব পালন করবে। ভোটার তালিকা তৈরির ক্ষেত্রে ২০২৬-২০২৭ অর্থবছরের হালনাগাদ ট্রেড লাইসেন্সের মূল কপি প্রদর্শন করতে হবে।

প্রাথমিক ভোটার তালিকা প্রকাশের পর কোনো আপত্তি থাকলে তা নিষ্পত্তি করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর আর কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না।

নির্বাচনের দিন ভোটারদের অবশ্যই ব্যবসার অনুমতিপত্র অথবা ট্রেড লাইসেন্স সঙ্গে আনতে হবে। ভোটার তালিকার বাইরে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতিনিধি ভোট দিতে পারবেন না। একই ব্যক্তি একাধিকবার ভোট প্রদান করতে পারবেন না।

নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা জালিয়াতি প্রমাণিত হলে প্রচলিত সরকারি আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সিদ্ধান্তে উল্লেখ করা হয়েছে।

সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোটগ্রহণ শেষে ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হবে। নির্বাচিত ও অনির্বাচিত কোনো ব্যক্তি ভোটকেন্দ্রে মিছিল করতে পারবেন না।

নির্বাচন পরিচালনা কমিটি গঠনের বিষয়টি অনুমোদন করেছেন বড়লেখা পৌরসভার প্রশাসক নাঈমা নাদিয়া।

অনেক জল্পনা-কল্পনা ও অপেক্ষার অবসান ঘটিয়ে নির্বাচন পরিচালনা কমিটি গঠনের মধ্য দিয়ে হাজিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন আয়োজনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে এগিয়ে গেল। এতে বাজারের ব্যবসায়ীদের মধ্যে নির্বাচন নিয়ে নতুন করে আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে। তবে ভোটার তালিকা চূড়ান্ত করার পর নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

Author

আওয়াজ সিলেট

Follow Me
Other Articles
Previous

রোজিনা প্রতিবন্ধী হয়েও উচ্চ শিক্ষিত

Next

বড়লেখা থানার এসআই শফিকুল ইসলাম জেলার সেরা তদন্তকারী অফিসার নির্বাচিত

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Chief Executive Editor: Mahfuz Hossain Rahel

Contact:
News Editor: Arafat Rahman Shah
Office Assistant: Sojal Prasad (01714727395)

 

Office: Thana Road, Fenchuganj Bazar, Sylhet.
Email: awazsylhet.com

Copyright 2026 — আওয়াজ সিলেট. All rights reserved.