ইউনিয়ন পরিষদ নির্বাচনে কলকলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়ার নির্বাচনী মতবিনিময় সভা

মোঃ মুকিম উদ্দিন জগন্নাথপুর প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মুহিত মিয়া মোহাম্মদ পুর গ্রামের সর্বস্তরের সমর্থকদের নিয়ে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২রা নভেম্বর (সোমবার) সন্ধ্যা ৮টায় কলকলিয়া ইউনিয়নের মোহাম্মদ পুর গ্রামস্থ আলহাজ্ব মুহিত মিয়ার নিজ বাসভবনের সামনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট মুরব্বি দরবেশ আলীর সভাপতিত্বে এবং আনহার মিয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায় নির্বাচনী রণকৌশল এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়া।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মিন্টু দেব, শিশু মিয়া, ৮ নং ওয়ার্ডের মেম্বার ছালিক মিয়া, গিয়াস উদ্দিন, মানিক মিয়া, ক্বারি আব্দুল মছব্বির,রুস্তম আলী খান, আব্দুল মালেক সর্দার, আহমদ আলী, এরালিয়া বাজার বনিক সমিতির তিন বারের সাধারণ সম্পাদক আবু বক্কর, সৈয়দ ফটিক মিয়া, সাবেক মেম্বার রব্বানী মিয়া, রুনু মিয়া, আকবর মিয়া, আশিক মিয়া, ছইল মিয়া, সজ্জাদুর রহমান। মতবিনিময় সভায় ১নং কলকলিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের গ্রাম থেকে আসা বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক এবং সর্বস্তরের সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন। বক্তারা আগামী নির্বাচনে আলহাজ্ব মুহিত মিয়ার পক্ষে ঘরে ঘরে গিয়ে ব্যাপক প্রচারণা চালানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সভায় বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, “কলকলিয়া ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আলহাজ্ব মুহিত মিয়ার কোনো বিকল্প নেই। তিনি সবসময় সুখে-দুখে এলাকার সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল-মত নির্বিশেষে আলহাজ্ব মুহিত মিয়াকে বিজয়ী করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
সভায় চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মুহিত মিয়া উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আমি ক্ষমতার লোভ বা পদের জন্য নয়, আপনাদের সেবক হিসেবে কলকলিয়া ইউনিয়নের মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই। আপনারা যদি আমাকে সুযোগ দেন, তবে এই ইউনিয়নের রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠান ও অবহেলিত মানুষের ভাগ্য উন্নয়নে আমি আমার সর্বোচ্চ উজাড় করে দেব।”
মতবিনিময় সভায় ১নং কলকলিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের গ্রাম থেকে আসা বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক এবং সর্বস্তরের সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন। বক্তারা আগামী নির্বাচনে আলহাজ্ব মুহিত মিয়ার পক্ষে ঘরে ঘরে গিয়ে ব্যাপক প্রচারণা চালানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।